Main Menu

খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে-ব্রাহ্মণবাড়িয়ায় জয়নাল আবেদীন ফারুক

[Web-Dorado_Zoom]

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়া আজ জেলে। এই প্রতিহিংসার কারণে এভারকেয়ার- গুলশানের বাসভবনে বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ¦লবে। তিনি আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের ফুলবাড়িয়া এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে
তিনি আরো বলেন, নতুন করে গোলামীর জন্য দেশ স্বাধীন করা হয়নি। প্রধানমন্ত্রী এক সপ্তাহে দুই দিন হিন্দুস্থান গিয়ে কত প্রেম-ভালবাসা দেখিয়েছেন। দেশের মানুষ যেখানে আম-ইলিশ খেতে পায়না অথচ ট্রাক ভরে আম-ইলিশ চলে যায় মমতা দিদির কাছে। আর দিদি পানির ন্যায্য হিস্যার বিরুদ্ধে দিল্লিতে চিঠি লিখে। এতে আওয়ামীলীগের লজ্জা হওয়া উচিত। তাই বলতে হয় বাংলাদেশের ইতিহাসে আজ নতুন করে পুরনো গোলামীর চুক্তি আবারো শুরু করেছে।
এছাড়াও তিনি বলেন, দেশের টাকা লুট করে বিদেশে পাচার হচ্ছে। পুলিশে বেনজিরের মত লোক আছে বলেই আওয়ামীলীগ বড় বড় কথা বলে। সরকার যদি জনগনের সেবা করেই থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে প্রশাসনের দুর্নীতিবাজদের নাম প্রকাশ করতে হবে।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগের) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের সহ সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares