Main Menu

ক্রিসেন্ট কিন্ডারগার্টেন প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


বৃহস্পতিবার সকাল ১০টায় ক্রিসেন্ট কিন্ডারগার্টেন এর ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি জান্নাতুল ফেরদৌস। ক্রিসেন্ট কিন্ডারগার্টেন অধ্যক্ষ মরিয়ম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ এডঃ হাবিব উল্লাহ্, পরিচালনা পর্ষদ সদস্য এডঃ সৈয়দ তানবির হোসেন কাউসার, ডঃ শারমীন সুলতানা, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মুন্সেফপাড়া জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল মতিন।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিগত বছরের ন্যায় এবার ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের সফলতা ধরে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares