Main Menu

কেউ আইনের উর্ধ্বে নয়, সকলকেই আইন মেনে চলতে হবে… আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি ॥ আইন ,বিচার ওসংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকিএমপি বলেন ; কেউ আইনের উর্ধে নয়। সকলকে আইন মেনে চলতে হবে। বাংলাদেশকে কেউ অপমান করলে তা আমরা সহ্য করবো না। গতকাল শুক্রবার দুপুরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় কুটি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য জাজিয়ারা আশ্রয়ন প্রকল্পের ৫২টি  উপকার ভোগিদের গৃহ প্রবেশ এবং চাবি হস্তান্তর অনুষ্টান জাজিয়ারা মহা শ্মশান মাঠে অনুষ্টিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মদিনে কেক না কেটে শিশু দিবস পালন করে অনাথ এতিম শিশুদের মুখে ভালো খাবার তুলে দিয়েছেন।তিনি বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকীতে গৃহহীনদের মাঝে ঘর উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ঘোষনা দিয়েছেন দেশের সকল গৃহহীনদের ঘর দিয়ে দেবেন। বর্তমানে দেশে মাত্র ত্রিশ হাজার মানুষ গৃহহীন আছে। তাদেরও গৃহনির্মান করে গৃহদান করা হবে।এতেই আমরা বুঝি এই সরকার সাধারন মানুষের জন্য কাজ করে।

পদ্মা সেতু নির্মান নিয়ে মন্ত্রী বলেন,আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মাসেতু তৈরি করেছেন ।বিশ্ব ব্যাংকের টাকা আমরা নেইনি তাদের ষডযন্ত্রের কারনে। তারা সেতু নির্মাণের আগেই বলেছে যে পদ্মা সেতু নির্মানে দুর্নীতি হয়েছে। অথচ কানাডা হাইকোর্ট তার রায়ে বলেছেন পদ্মা সেতু নির্মান প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি।

এই ষড়যন্ত্রে ডক্টর ইউনুছকে ইংগিত করে তিনি বলেন,তিনি গ্রামীন ফোনের লাইসেন্স নিয়ে ব্যবসা করেছেন ,কর ফাঁকি দিয়েছেন,শ্রমিকের টাকা আত্মসাত করেছেন। শ্রমিকরা মামলা করেছে । তাঁর বিরুদ্ধে দুদক মামলা করেছে। ডক্টর ইউনুছ বাংলাদেশে সঠিক বিচার হয়না বলে তদবীর করে তার পক্ষে বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি থেকে বিবৃতি এনে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। অথচ আপনারা জানেন বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যক্রম আমরা ইচ্ছে করলে বিশেষ আদালতে বিচার করতে পারতাম।আমরা যেভাবে সাধারন মানুষের বিচার হয় ওই ভাবেই আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রম করেছি। রাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করেনি।

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) সনজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন :উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মোঃ আজহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী,জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল আজিজ ও জেলা পরিষদ মহিলা সদস্য রুমানুল ফেরদৌসী। স্বাগত বক্তব্য রাখেন কুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক ছাইদুর রহমান স্বপন। ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ পদ সাহা ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares