Main Menu

কসবায় ৫মার্চ ঘটনায় অপরাধের মামলায় প্রকৃত দোষীদের বিচারের সম্মুখীন করতে আইনমন্ত্রীর কাছে স্মারক লিপি

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: কসবা সদরে চলতি সালের গত ৫মার্চ সংঘটিত ঘটনায় থানার মামলা নং ৬/২০২১ আইন শৃখলা বিঘ্নকারীর অপরাধের মামলায় প্রকৃত দোষী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করতে সদর এলাকার জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ ১০৭১জন স্বাক্ষরে আইনমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
আজ ১১ মার্চ রোববার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে পাঠানোর জন্য এই স্মারকলিপি প্রদান প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও প্রতিষ্ঠাতা প্রশাসক কসবা পৌরসভা এড.এ কে এম আজিজুর রহমান,কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: শফিকুল ইসলাম, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুবেদার অব: আব্দুর রহিম,কসবা পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুবেদার অব: বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহআলম,মহিলা পৌর কাউন্সিলর রিনা আক্তার,কসবা পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম জিলানী,পৌর কাউন্সিলর সজিব,হেলাল সরকারসহ ২০সদস্য একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ।

স্মারকলিপি প্রদান শেষে প্রতিনিধি দল সাংবাদিকদেরকে জানান, ৫মার্চ ঘটনাটি পরিকল্পিত ভাবে শাহপুর গ্রামের একটি গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার মানসে উস্কানী ও ধবংশযোগ্য ঘটনা ঘটায়। আত্মরক্ষা করতে সদরের লোকজন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিপক্ষরা বিজনা নদী অতিক্রম করে অস্ত্রসস্ত্রসহ জঙ্গিরূপে অতির্কিত হামলায় তান্ডব সৃষ্টি করে, যার ভিডিও ফুটেজসহ ছবি প্রমাণ আছে। অথচ পুলিশ উক্ত মামলাতে প্রকৃত অপরাধীদেরকে আড়াল করে শাহপুরের ৬জন ও সদরের ৫০জনকে জড়িয়ে চার্জসিট প্রদান করেন। চার্জসিট থেকে নিরপরাধদেরকে মুক্ত করে প্রকৃত অপরাধীদেরকে চার্জসিট ভুক্ত করতে মাননীয় আইনমন্ত্রীর কাছে স্মারকলিপির মাধ্যমে দাবী করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares