Main Menu

কসবায় বায়েক কলেজের শিক্ষার্থীদের সাথে মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক আলহাজ্ব শাহ্ আলম ডিগ্রী কলেজে ২৬ মে শনিবার দুপুরে মাদকমুক্ত সমাজ গঠনকল্পে শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব ও মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী।

বক্তব্য রাখেন কলেজেলর প্রভাষক নাছির উদ্দিন,বাবু উওম কুমার রায়, শিক্ষার্থী সোরাইয়া আক্তার,মালিহা তাবাসুম ও আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন , কসবা উপজেলা ও শিক্ষাঙ্গন থেকে মাদক মুক্ত করতে হলে আমাদেরকে আগে নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসে মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানানো হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares