Main Menu

কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ধারী নারীর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]
খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা থেকে::  কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মনকশাইর এলাকার ব্রীজের কাছে অজ্ঞাত পরিচয়ধারী ষাটউর্ধ্বো এক মহিলার লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মহিলাটি ভারসাম্যহীন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে তার নাম পরিচয় জানাযায়নি। ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো যানবাহনের নিচে চাপাপরে নিহত হয়ে থাকতে পারেন।
নিহতের লাশের ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares