Main Menu

কসবায় ইয়াবা উদ্ধার ॥ আটক-২

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : জেলার কসবায় পাচারকালে ৪ হাজার ২শত পিছ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত রোববার ( ৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদে কসবা পৌর এলাকার কাঞ্চনমুড়ি গ্রামে ভারপ্রাপ্ত ইউএনও সনজিব সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে মৃত আবদুল হাকিমের ছেলে মো.মিজানুর রহমানের বসতঘর থেকে ৪ হাজার ২শত পিছ ইয়াবা ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করেন।

এসময় ইয়াবা পাচারে জড়িত থাকার দায়ে ওই বসতঘর থেকে একই এলাকার কালিকাপুর গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে মো.আমির হোসেন (৩৮) নামে আরও একজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদে পৌর এলাকার কাঞ্চনমুড়ি গ্রামে যৌথ অভিযান চালানো হয়। এসময় দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং জেল হাজতে পাঠনো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares