Main Menu

কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির ৬০তম জন্ম দিন পালিত

[Web-Dorado_Zoom]

anisul haqকসবা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল এমপির ৬০তম জন্ম দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৩০ মার্চ বুধবার সন্ধ্যায় সুপার মাকের্ট চত্বরে ও রাতে নিজ বাড়ি পানিয়ারূপ গ্রামে পালন করা হয়।

কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েলে সভাপতিত্বে জন্ম দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,সাবেক উপজেলা চয়াম্যান রুহুল আমীন ভুইয়া বকুল,অধ্যক্ষ আকরাম খান,আবু জাহের, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, খ.ম.হারুনুর রশীদ ঢালী, তারেক মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন।অপর দিকে আইনমন্ত্রীর নিজ বাড়ি পানিয়ারুপ গ্রামে ইদ্রিছ মিয়ার উদ্যোগে জন্মদিনটি পালন করা হয়। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী,দেলোয়ার মাস্টার ,জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

উভয় স্থানে মিলাদ ও দোয়া শেষে কেক কেটে আইনমন্ত্রীর আনিসুল এমপির ৬০ তম জন্ম দিন পালন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares