Main Menu

কসবায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মানববন্ধন

[Web-Dorado_Zoom]
কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরীকে বিনা অপরাধে পঞ্চগড় তেতুলিয়া বদলি করার প্রতিবাদে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক সম্মিলিত পরিষদ কসবা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
আজ দুপুরে কসবা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কসবা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু সামাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল,  সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল বাশার সুমন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম ,আক্কাস আলী ,জসীম উদ্দীন ,শাহ আলম ও মাকসুদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরীর বদলির আদেশ স্থগিত করে পূর্বের কর্মস্থলে না দিলে কর্মবিরতি ঘোষণা প্রদান করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares