Main Menu

কসবায় সীমান্তহাট চালুর বিষয়ে ক্ষয়ক্ষতি নিরুপণে হাটে দুই দেশের প্রকৌশলী দল

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : কসবায় মহামারী করোনায় দীর্ঘ সাড়ে তিন বছর বন্ধ থাকা তারাপুর-কমলাসাগর সীমান্তহাট দ্রুত চালু করতে কাজ করছে দুই দেশের পরিচালনা কমিটি।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জুন) সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্থ হাটের অবকাঠামোর ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ, পানি লাইন মেরামতসহ যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের জন্য হাট পর্যবেক্ষন করতে আসেন দুই দেশের প্রকৌশলী দল। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে হাটের ঝোপঝাড় পরিছন্নতার কাজ।

এসময় বাংলাদেশর পক্ষে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এবং ভারতের আগরতলা থেকে প্রকৌশলী এ দেবনাথ, প্রকৌশলী সাব্যসাচী দেবনাথ, সিপাহীজলা ও বিশালঘর থেকে পিডিও অনুরাগ সেন, প্রকৌশলী অরিন্দম ভট্রাচার্য্য, মনজিব দাস ও বিএসএফ কোম্পানী কমান্ডার সুরেন্দর সিংহ প্রমুখ।

ক্ষয়ক্ষতির বিষয়টি তারা দুই দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। পরবর্তীতে মিটিং করে দুই দেশের পরিচালনা কমিটি হাট খোলার দিনক্ষণ ঘোষনা করবেন। জুলাইয়ের মধ্যেই হাট চালু করার আশা প্রকাশ করেন তারা।
এর আগে গত ৬ জুন সীমান্তহাট চালু করতে এডিএম পর্যায়ে আলোচনা সভা করেন দুই দেশের প্রতিনিধি দল। ওই সভায় অবকাঠামোগত সমস্যা নিরসন করে দ্রুত হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রসংগত ২০১৫ সালের ১১ জুন দুই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তারাপুর-কমলাসাগর সীমান্তহাট। ২০২০ সালের মার্চ মাসে মহামারি করোনার কারনে বন্ধ করে দেয়া হয় হাটের সকল কার্যকম।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares