Main Menu

কসবায় বিপুল পরিমান ইয়াবা উদ্ধার ॥ ২ মাদক ব্যবসায়ী আটক

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কসবা থানা ওসি রাজু আহাম্মেদের নেতৃত্বে এসআই খায়রুল ইসলাম সংগীয় ফোর্সসহ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে ইয়াবা তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার উত্তর নোয়ামুড়া গ্রামের মৃত রব্বান মিয়ার ছেলে আবদুল মান্নান (৪৫) ও কসবা উপজেলার গোপিনাথপুর কোনাপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আবুল কালাম (৩৬)। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ রাজু আহাম্মেদ জানান, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় আটককৃত আবু কালামের বাড়িতে পাচার ও ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট মুজদ রাখা হয়েছে এমন গোপন সংবাদে রোববার দুপুরে অভিযান চালানো হয়। ঘটনস্থল থেকে একটি বাজারের ব্যাগে রক্ষিত অবস্থায় ৮০টি প্যাকেটে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares