Main Menu

কসবায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইমরুল হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে কসবা-সৈয়দাবাদ সড়কের পৌর শহরের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইমরুল পৌর শহরের আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা ইমতিয়াজ হোসেনের একমাত্র ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ট্রাক্টরটিকেও জব্দ করেছে। শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০ টার দিকে সাইকেল চালিয়ে এসে পৌর শহরের কদমতলী মোড়ে রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করছিলো। এসময় সৈয়দাবাদের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মাটিবাহী একটি ট্রাক্টর শিশু ইমরুলকে চাপা দেয়। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমরুলে মাথায় থেতলে গিয়ে মস্তিস্ক বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশু ইমরুল। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। নিহত শিশু ইমরুলদের পরিবার কসবার আড়াইবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। তাদের বাড়ি পাশ^বর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামে। ইমরুলের বাবা একজন অটোরিক্সা চালক। ইমরুল পৌর শহরের আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টর চাপায় নিহত শিশু ইমরুলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares