Main Menu

কসবায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুরে কসবা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।
কসবা উপজেলা নিবাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেযারম্যান মো:মনির হেসেন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি,কসবা উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কসবা উপজেলার শাখার সভাপতি এইচ এম সারওয়ার ও সাধারণ সম্পাদক মো:দেলোয়ার হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমির হোসেন, নাজমুল হক শিকদার ও তুহিন তান্তি দাস প্রমুখ। র‌্যালীতে শিক্ষার্থী ও অভিভাবকরা, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীরা অংশগ্রহণ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares