Main Menu

কসবা পুরাতন বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন

[Web-Dorado_Zoom]

কসবা পুরাতন বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কসবা উপশাখা সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো:হায়দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন;মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিলেট অঞ্চলের প্রধান কামরান আহমেদ, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের, বিনাউটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম বেদন,কসবার পুরাতন বাজার ব্যবসায়ীক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,কসবা উপজেলা আওয়ামী লগের সদস্য মো:তাহের, সহ স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি প্রধান শাথার মো:আবুল খায়ের। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথি,বিশেষসহ উপস্থিত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares