Main Menu

কসবা-আখাউড়া বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ভুইয়া ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা -আখাউড়া বিএনপির আয়োজনে ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ, ২৭এপ্রিল দুপুরে কসবা আখাউড়া মহা সড়কের পাশে ধরখাড় নামক স্থানে ভুইয়া ফাউন্ডেশনের চেযারম্যান আলহাজ্ব কবীর আহাম্মেদ ভুইয়ার  পক্ষ  থেকে কসবা আখাউড়া বিএনপির আয়োজনে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভার অসহায় ১(এক) হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
গত২৪ এপ্রিল কসবা উপজেলায় ১৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন ভুইয়া ফাউন্ডেশন।করোনা যতদিন আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরসহ  দুই উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবেন বলে বক্তারা বলেন। বিতরণকালে কসবা উপজেলা বিএনপি যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, আখাউড়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃখোরশেদ আলম, মোঃআবুল ফারুক বকুল,এম এ রৌফ চৌধুরী, আখাউড়া যুবদলের আহবায়ক জাকির হোসেন, জুনায়েত সরকার,জহিরুল হক জুরু,আসাদুল ইসলাম আশিক,কসবা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃআইয়ুম খান প্রমুখ উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares