Main Menu

ঈদের দিনে বিজয়নগরে হোম কোয়ারেন্টাইনে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মিষ্টি ও ফল বিতরন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হাসপাতালে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারাইন্টাইনে করোনা ভাইরাসের কারনে অবস্থানরত ৫৫জনের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিল্পবী সভাপতি,ডাকসুর সাবেক ভিপি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে মিষ্টি ও ফল বিতরন করা হয়েছে।

পবিএ ঈদুল ফিতরের দিন সকাল ১১টায় বিজয়নগর ওয়ার্কার্স পার্টির নেতা সন্জয় রায় পোদ্দার, শ্রমিক নেতা সাহিন শাহ,অপূর্ব দেব, কাউসার আলম মিষ্টি ও ফল ৫৫ জনের হাতে উপহার হিসাবে তুলে দেন।

নেতৃবৃন্দ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাসকে পরাস্ত করার আহবান জানান।

নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারসহ সরকারি কর্মকর্তাদের হোম কোয়ারাইনটানে অবস্হানরতদের সাথে তাদের দায়িত্বশীল আচরণের প্রংশ্রসা করেন।

এসময় উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ভিডিওকনফারেন্সে ৫৫ জনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের খোজ খবর নেন। হোম কোয়ারাইনটানে অবস্হানরতরা তাঁদের খোজ নেয়ার জন্য ধন্যবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares