Main Menu

ইউপি নির্বাচন:: চান্দুরায় ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে দিনভর গণসংযোগ

[Web-Dorado_Zoom]

workers party

সুন্দর সমাজ বিনির্মানে হাতুড়ী মার্কায় ভোট দেয়ার আহ্বান

বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সঞ্জয় রায় পোদ্দার (মন্তু) এর হাতুড়ী মার্কার সমর্থনে জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার উপজেলার সাতগাঁও ও আলাদাউদপুর গ্রামে দিনভর ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে সুন্দর সমাজ বিনির্মানে হাতুড়ী মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। একইসাথে নেতৃবৃন্দ আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য প্রতি জোর দাবী জানান।

এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বিজয়নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা কমিটির সদস্য অপু খান, উপজেলা জাতীয় কৃষক সমিতির নেতা আবদুর রহমান, বিল্লাল মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা গুলজার খান, যুবমৈত্রীর নেতা সুভাষ রায় চৌধুরী, অপূর্ব দেব, বিশিষ্ট মুরব্বী অহিদ মিয়া, ধন মোহন সাহা, গোবিন্দ রায়, হারাধন সাহা, নিতু রায় পোদ্দার, গোপাল রায় পোদ্দার, আবুল মিয়া, পরিমল সাহা, কাজী রহিছ আলী, বাসু মিয়া, বাদল রায় পোদ্দার প্রমুখ প্রচারণায় অংশ নেন। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares