Main Menu

আশুগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

[Web-Dorado_Zoom]

Ashuganj HumanChain pic-1ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন নিউজের পূর্বাঞ্চলিয় ব্যুরো প্রধান সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এর উপর দূবৃত্তদের হামলার প্রতিবাদে আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার গোলচত্তর এলাকায় মানববন্ধনে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো, সেলিম পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সি,উপজেলা সুজন এর সভাপতি হাজী মো. মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গির খন্দকার,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সাবেক সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, যমুনা টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, চ্যানেল নাইনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল মামুন, সমকালের আশুগঞ্জ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো মুজিবর রহমান প্রমূখ।বক্ত্যরা সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares