Main Menu

আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

[Web-Dorado_Zoom]

77772_1ডেস্ক ২৪:: শ্রমিককে মারধরের প্রতিবাদে  মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে আসা প্রায় দেড় শতাধিক পণ্যবাহী কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে। বন্ধ হয়ে গেছে নৌ বন্দরের সকল কার্যক্রম।

এছাড়া কার্গো জাহাজ থেকে মালামাল খালাস বন্ধ থাকায় বিদেশ থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে ১৮ টি জাহাজ আশুগঞ্জ সার কারখানা ঘাটে আটকা পড়েছে।

গত সোমবার বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহারের পর রাতেই শ্রমিকদের এক বৈঠকে নতুন করে ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, গত ২৮ এপ্রিল বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ধর্মঘট চলাকালীন সময়ে গত শনিবার বিকালে কার্গো জাহাজ মালিক সমিতির নির্দেশ উপেক্ষা করে জাহাজ চালানোর অভিযোগে আশুগঞ্জ পুর্ব বাজারে পুর্বাঞ্চলীয় জাহাজ মালিক সমিতির অফিসে এম ভি আল মোহাম্মদ জাহাজের মাস্টার মো. কবির মিয়াকে ডেকে এনে মারধর করা হয়েছে। এসময় তাকে বাচাঁতে গিয়ে একই জাহাজের ড্রাইভার মো. শাহাদত হোসেনও আহত হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পূবাঞ্চলীয় সমন্বয়ক এ. কে. এম. হাবিবুল্লাহ বাহার জানান, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত  ধর্মঘট চলবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares