Main Menu

আশুগঞ্জে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এর পূর্বপাশে মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদ এর ছেলে।

পুলিশ জানায়, রাতে এসআই জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও ড্রাইভার আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) আশুগঞ্জ টোলপ্লাজা হতে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন।

ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারনে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares