Main Menu

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানির চ্যানেল পড়ে স্কুল ছাএের মৃত্যু

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিনিধি : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিস্কাশন চ্যানেলে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে  বিজয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার চর চরাতলা গ্রামের আলম মিয়ার ছেলে। সে শহরের হাজী আব্দাুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।


এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের হাসপাতাল রোডে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিস্কাশন চ্যানেলে গোসল করে যায় তিন বন্ধু রাজীব, শাহ আলী ও বিজয়। হঠাৎ পানির স্রোতের তোড়ে টিকতে না পেরে তিন বন্ধুর পা পিছলে যায়। পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাজীব ও শাহ আলীকে উদ্ধার করে; কিন্তু  বিজয় প্রবল স্রোতের সাথে মিশে মেঘনা নদীতে চলে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টীম তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হলে স্থানীয় ডুবুরীরা মেঘনা নদী থেকে বিকেল ৪টার দিকে উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিজয়কে মৃত ঘোষনা করে। তার মৃত্যু খবরে পুরো শহরের শোকের ছায়া নেমে আসে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares