Main Menu

আমাদের অক্লান্ত পরিশ্রমে পৌরসভার প্রভুত উন্নয়ন স্বাধীত হয়েছে:মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

mayor7216

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমান পৌর পরিষদ দায়িত্ব গ্রহনের সময় পৌরসভার অবস্থা ছিলো খুবই নাজুক। আমাদের অক্লান্ত পরিশ্রমে পৌরসভার প্রভুত উন্নয়ন স্বাধীত হয়েছে। এখনো অনেক উন্নয়ন কাজ চলমান আছে। যে সমস্ত এলাকা অবহেলিত উন্নয়ন কাজ হয়নি সেগুলোও আমাদের উন্নয়ন পরিকল্পনায় আছে। তিনি বলেন একটি সম্বন্নিত পরিকল্পনার মাধ্যমে আমরা পৌরসভার উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের যে কাজ গুলো অসমাপ্ত থাকবে তা পূরনে আমাদের আরো কিছুদিন সময় লাগবে। তিনি চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন।

মেয়র গতকাল সকালে মধ্যপাড়া ক্রিয়েটিভ স্কুলের পাশের রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান কাওছার, পৌরসভার নিবার্হী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম দুলাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares