Main Menu

আপনাদের মেয়র হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করছি ইনশাআল্লাহ ভবিষতেও পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবোঃ মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

20160110_172553-1ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের নানান সিমাবদ্ধতা রয়েছ। অর্থসংকট, জনবলের অপ্রাতুল্লতা এবং প্রযুক্তিগত সহায়তার অভাব আমদের চেষ্টায় বাধা প্রদান করছে। কিšু‘ তারপরও নানা প্রতিকুলতা সত্তেও আমরা একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখব। তিনি বলেন পৌরসভার প্রত্যেক এলাকাই বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। এসব উন্নয়ন কাজ সম্পাদনে সকলের সহোযোগিতা করতে হবে।

মেয়র গতকাল বিকালে নয়নপুর কাজী জোহরা কাসেম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকাবাসীর সাথে এক মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন এই শহর আপনাদের। তাই এই শহরকে আপনাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, পৌর অবকাঠামো রক্ষণা-বেক্ষণ করতে হবে। আমি আপনাদের মেয়র হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করছি। ইনশাআল্লাহ ভবিষতেও পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। মেয়র এসময় পৌরসভার উন্নয়ন কাজের ধারবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন।

এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ শুক্কুর মোল্লার সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ তাজুল ইসলাম খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মুরাদ খান, বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ হিরন মিয়া, হাজী মোঃ শাহজাহান খান, মোঃ ইউনুছ সর্দার, মোঃ তাহের সর্দার, কাজী ওয়াহেদুর রহমান বাবু, মোঃ আব্দুল জলিল সরকার, মোঃ আব্দুস সামাদ, মোঃ শফিকুল ইসলাম স্বপন, মোঃ বাবুল মিয়া। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আওয়াল সর্দার, মোঃ হোসেন সর্দার, মোঃ শাহজাহান সর্দার, মোঃ হেকিম সর্দার, মোঃ আবুল কাশেম, মোঃ জামাল মিয়া, মোঃ আবু বাছির রেজা চৌধুরী, মোঃ সাহেদ, মোঃ নাছির সর্দার, মোঃ ফারুক মিয়া, মোঃ বাহার মিয়া, মোঃ হৃদয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন শহর আওয়ামীলীগ নেতা এসএম মনিরুল ইসলাম অপু।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares