Main Menu

আগরতলা শহরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি ব্যবহারের কথা ভাবছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

[Web-Dorado_Zoom]

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার বলেছেন, তিনি আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি ব্যবহার করার কথা ভাবছেন। তিতাস বাংলাদেশের এমন একটি নদী যা মেঘনা নদীর সাথে মিলিত হয়ে সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ হয়ে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।তিতাস নদীর প্রবাহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল খালের পানি বাংলাদেশে তিতাস নদীর সাথে মিশেছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি প্রস্তাব করেছি যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকার ৫১টি ওয়ার্ডে খাবার জন্য তিতাস নদীর পানি সরবরাহ করা হোক। প্রস্তাবগুলো অধ্যয়ন করা হচ্ছে এবং যদি সবকিছু পরিকল্পনা অনুসারে হয়, তাহলে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়টি উত্থাপন করব যাতে আমরা আয়রনমুক্ত এবং পরিষ্কার পানি সরবরাহ করতে পারি। আমরা এই নিয়ে কাজ করছি।’

মুখ্যমন্ত্রী আরও জানান, আগরতলা পৌর কর্পোরেশন এলাকাসহ রাজ্যের ২০টি নগর এলাকার জন্য জিআইএস মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। তিনি বলেন, আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতিমধ্যেই প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সূত্র : ইকোনোমিক টাইমস






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares