Main Menu

আখাউড়ায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড

[Web-Dorado_Zoom]
আখাউড়ায় মাদক কারবারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।
দন্ডপ্রাপ্ত মাদককারবারী হলো উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত হেবজু মিয়ার পুত্র আল আমিন (৪২)।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার মনিয়ন্দে ৫২ পিস ইয়াবাসহ আল আমিনকে আটক করে পুলিশ। পরে ওই স্থানেই ভ্রাম্যমাণ আদালত বসে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দেড় মাসের কারাদন্ডে রায় প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares