আখাউড়ায় ছেলেসহ বিএনপি নেতা আটক
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছিম ভূঁইয়া (৫০) ও তার ছেলে ইব্রাহিমকে (২২) আটক করেছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) রাতে পৌর শহরের শান্তিনগর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির মামলায় নাছিম ও তার ছেলেকে আটক করা হয়েছে।
« ভারতে নির্বাচনের কারনে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ (Previous News)
(Next News) জাতীয় জাদুঘরে প্রাচীন মুদ্রা দিল ব্রাহ্মণবাড়িয়া »



















