Main Menu

আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির আহমেদ আর নেই

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শুক্রবার সকাল ৯টায় আশুগঞ্জ বাজারের প্রধান সড়কের শরীয়তনগরে উনার নিজ বাস ভবনে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নাছির আহমেদের অকাল মৃত্যুতে আশুগঞ্জের বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পারিবারিক সূত্র জানায় শুক্রবার বাদ আসর স্থানীয় রওশন আরা জলিল বালিকা বিদ্যালয়ে নিহতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে। জানাযা শেষে নিহতের মরদেহ আশুগঞ্জ রেলগেইট জামে মসজিদ কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares