Main Menu

অনিয়মের অভিযোগে নাসিরনগরে দুই ইউপি সদস্য বহিষ্কার

[Web-Dorado_Zoom]

গৃহহীনদের জায়গায় ঘর উঠানোসহ নানান অনিয়মের অভিযোগে নাসিরনগরে দুই ইউপি সদস্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ইউপি সদস্যরা হলেন, উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম ও বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়াউর রহমান।

বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন সাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে দুই ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউর রহমানের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি ভূমিতে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের আওতাধীন নির্ধারিত স্থানে ঘর নির্মাণ করে অবৈধভাবে দখল এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় তাকে সাময়িক বহিষ্কার করেছে মন্ত্রণালয়।

অপর আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ৮নং ইউপি সদস্য মোঃ আবুল কাশেম হিলিক নামক সংস্থার নির্মাণাধীন বুরুঙ্গা হতে চিতনা হয়ে ফান্দাউক রাস্তা নির্মাণ প্রকল্প কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় তাকে সাময়িক বহিষ্কার করেছে মন্ত্রণালয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares