Main Menu

Tuesday, September 29th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থাপন হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ দেশের ৪৪টি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে দেশের ৪৪টি জেলা সদর হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের নাম তৃতীয় অবস্থানে রয়েছে। প্রজ্ঞাপনে প্রতিটি হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের জন্য প্রয়োজনীয় জনবল কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট (অ্যানেসথেশিয়া) পদ সৃষ্টির বিষয়টি রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িতRead More


This site is protected by wp-copyrightpro.com