February, 2025
“জুলাই বিপ্লবে ব্রাহ্মণবাড়িয়ার অবদান স্মরনীয়”-অ্যাড. মীর হালিম
পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে ঘটে যাওয়া ২০২৪ এর “জুলাই বিপ্লব” একটি গৌরবোজ্জ্বল অধ্যায়, বঞ্চিত মানুষের জন্য প্রেরণা। ছাত্র-জনতার জাগরণ, তারুণ্যের জীবন দান, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মহাকাব্যের চিত্রায়ন। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় রন্দ্রে রন্ধ্রে বৈষম্য, অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে নির্যাতিত ও নিপীড়িত কণ্ঠস্বরের মোহনার নাম ঐতিহাসিক ৩৬ জুলাই বিপ্লব। উসিলা হিসেবে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে ছাত্র জাগরণের সূচনা হয়েছিল, তার ফলাফল পরিণত হয় স্বৈরাচার পলায়নের গণঅভ্যুত্থানে। এ বিপ্লব সাফল্যের পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, মাহফুজ, আসিফ, সারজিস ও হাসনাত দের সমন্বয়, সাধারণ ছাত্র সমাজ, সকল শ্রেণীর পেশাজীবী, সকল ধর্মেরRead More
বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি
বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার পুরস্কার জিতেছে ব্রাহ্মণবাড়িয়ার বিথি আক্তার। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষি ব্যাংক ছয়ফুল্লাকান্দি বাজার শাখায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিথী আক্তারের হাতে পুরস্কার তুলে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। বিথী আক্তারের স্বামী ও চার ভাই প্রবাসী। সবাই ব্যাংকের মাধ্যমে তাঁর কাছে রেমিট্যান্স পাঠান। গত বছর সুইডেনপ্রবাসী ভাই তাঁর কাছে রেমিট্যান্স পাঠান। এতে তিনি লটারি পদ্ধতিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) রেমিট্যান্স উৎসবে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকারি হন। বিথী আক্তার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের বাসিন্দাRead More
নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। রোববার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। শিহাব এলাকার স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের সদস্য ছিলেন। নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পৌর এলাকার নারায়ণপুরে যাচ্ছিলেন বোরহান ও শিহাব।এসময় আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটর সাইকেলটি। এতে ছিঁটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়।Read More
কসবায় নিখোঁজের দু’দিন পর পুকুরে মিললো শিশুর লাশ
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের কাছে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার আবদার করে নিখোঁজ হয় শিশু তানজিম (৭)। দু”দিনপর পুকুরে মিলেলো শিশুর লাশ। রোববার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শিশু তানজিম শিমরাইল গ্রামের দুবাই প্রবাসী আবুতাহের মিয়ার ছেলে। নিখোঁজের ঘটনায় গত শনিবার কসবা থানায় সাধারন ডায়েরী করেছিলেন শিশুর পরিবার । নিহতের নানা নেছারমিয়া জানান, শুক্রবার সকালে মায়ের কাছে ডিম দিয়ে ভাত খাওয়ার আবদার করে। তার মা একমাত্র ছেলের জন্য ডিম ভেজে ভাত রেডি করতে করতে আবার খেলার ছলেRead More
বিজয়নগরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান
মো: জিয়াদুল হক বাবু: বিজয়নগরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান করেছেন প্রাত্তন শিক্ষার্থীরা।গতকাল শনিবার সকালে সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুলের সাবেক শিক্ষক এড,ছাদ উল্লাহ, রহমত আলী, ছাবেদ আলী ও শৈলেন্দ সেন স্যারকে ৬৮ টু ৭৫ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা তাদের ৪ শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন। এতে বীর মুক্তিযোদ্ধা আছারুন নবী মোবারক মিয়ার সভাপতিত্বে ও পংকজ দেবনাথ ও জহিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী সাবেক সচিব মো: মোশাররফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রদান প্রফেসর এমরান জাহান,মডার্ন হাসপাতাল এন্ড ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এমডি আশেদুল হক জিন্টু,তিতাস হাসপাতালের এমডি মইনুল হক,সাবেকRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি বিজন, সম্পাদক বাহার
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচনে জাবেদ রহিম বিজন সভাপতি ও বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাচন কমিশনার মো. ইকরামুল হক (নাহিদ) ফল ঘোষণা করেন। সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। সদস্যRead More
সৌদিতে প্রবাসীকে অপহরণ, মুক্তিপণ আদায়: বাংলাদেশে গ্রেপ্তার ৩
সৌদি আরবের রিয়াদে রাসেল নামে এক প্রবাসী ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আকরাম (৩৩), ইসমাইল হোসেন (৩৪) ও মজিব রহমান নিলয় (২৬)। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায়কৃত বিভিন্নRead More
দেশে দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
দেশে দাবি দাওয়ার নামে স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশের সাধারণ মানুষের আস্থার জায়গা ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে। স্বৈরাচার পালালেও তার দোসররা রয়ে গেছে, এ জন্য দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের মূলে থাকা ব্যক্তি পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। নিজেদেরRead More
ঝুলে আছে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ফোর লেন মহাসড়ক প্ৰকল্প
কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত ৫৪ কিলোমিটার ফোর লেন জাতীয় মহাসড়ক প্রকল্পের কাজ প্রায় আড়াই বছর ধরে ঝুলে আছে । এ সময়ে সড়কের দুই পাশের গাছকাটা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন পয়েন্টের কয়েক কিলোমিটার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দেখা দিয়েছে দুর্ভোগ। মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন, ঘটছে দুর্ঘটনা। অধিকাংশ সময় দীর্ঘ যানজটে নাকাল হচ্ছে হাজার হাজার মানুষ । সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর একনেক সভায় কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত ফোরRead More



















