Main Menu

October, 2024

 

ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া ফিল্মি স্টাইলে মোটরসাইকেল দিয়ে ব্যবসায়ীর প্রাইভেটকারের গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের মুন্সেফ পাড়া পুরাতন জেলখানা সংলগ্ন চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ব্যবসায়ীকে মারধর ও অস্ত্র দিয়ে গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখর্পূবক ৮-১০কে অজ্ঞাত নামা আসামী করে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, বিরাসার এলাকার সবদ আলী ছেলে তানিম মিয়া, সরাফত আলীর ছেলে সাদ্দাম মিয়া, আজগর আলীর ছেলে বশির মিয়া, সরাফত আলীর ছেলেRead More


নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ ছাত্রজনতার উদ্যোগে নবীনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল দুপুর ১২ টায় নবীনগর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নবীনগরের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে তানভীর ফরহাদ শামীমের মতো একজন দক্ষ ও মানবিক কর্মকর্তার প্রয়োজন। তার সুদৃঢ় চিন্তা-চেতনায় নবীনগর এগিয়ে চলছে সুশৃঙ্খলভাবে।Read More


আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলমসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ অক্টোবর) পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরেকজন হলেন, শাকিবুর চৌধুরী অন্তর (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য এবং মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরী ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলাসহ থানা ভাংচুর অগ্নিসংযোগ, পুলিশের গাড়ী ভাংচুর অস্ত্র লুটপাট সংক্রান্ত ঘটনা ঘটে। পরেRead More


সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে সরাইল ২৫ বিজিবি

মোহাম্মদ মাসুদ, সরাইল: সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল কর্তৃক ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে আটক করে । আজ দুপুর ১২টায় ২৫ বিজিবি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিলেট হতে ঢাকাগামী এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ধাওয়া করে ঘাটুরা নামক এলাকা হতে প্রথম ধাপে ৬,ছয় কোটি ৪১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানেরRead More


বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যার অভিযোগ, লাশ টুকরো টুকরো করে ফেলা হয় সেপটিক ট্যাংকে , স্ত্রীসহ আটক ২

পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে নয়  টুকরো টুকরো করে সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখার চারদিন পর লাশ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের প্রথম স্ত্রীর ছেলে লুৎফুর রহমান রুবেল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম, তার মেয়ে লাকীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে মোমেনা ও তার মেয়ে লাকীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। এতেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীসহ ৮০ নেতাকর্মীর নামে আরেকটি হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ২০২১ সালের ২৬ মার্চ বিকেল তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী মোড়ে সংঘর্ষের সময় আশিক মিয়া (১৭) হত্যার ঘটনায় তার বাবা কলেজপাড়ার সাগর মিয়া বাদী হয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মামলাটি করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এসব তথ্যRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র চন্দ্র দাস (৩৭) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক এলাকায় এই বজ্রপাত ঘটে। দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র চন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে। মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন হক পাভেল জানান, দিশু দাস ও রবীন্দ্র চন্দ্র দাস ভোরে তিতাস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিল। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে দুইজন মারা যান।


This site is protected by wp-copyrightpro.com