Main Menu

September, 2024

 

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুটি চাপায় প্রাইভেটকারোহী মা-মেয়ে নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বেতবাড়িয়া এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসী (২০)। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা বৈদ্যুতিক খুঁটিRead More


বিজয়নগরে এনা বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১

বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, রাতে উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে এর চালকসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ির উপর হামলা,নির্মাণ কাজে বাঁধা

চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে তার নিজ ভূমিতে নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শহরের পূর্ব মেড্ডা এলাকায়। এ ঘটনায় ভূক্তভুগি ছোট্ট মিয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মোটা অংকের টাকার চাঁদা না দেওয়ায় তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযুক্তরা হলেন, মেড্ডা এলাকার কবির মিয়া, শাফি মিয়া, রমজান মিয়া, উজ্জ্বল মিয়া, কালো মিয়া, নূর ইসলামসহ অজ্ঞাত আরো ৭-৮ জন। অভিযোগ সূত্রে জানাযায়, জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার ছোট্ট মিয়ার ক্রয়কৃত ৯.৫ শতক জায়গা রয়েছে। গত ৩১ আগস্ট সকালে ক্রয়কৃত জায়গায়Read More


অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অবহিতকরণ ও প্রতিবাদ সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নানা বিষয়ে অবহিতকরণ ও প্রতিবাদ সভার আয়োজন হয়েছে। আজ (১ সেপ্টেম্বর) রবিবার বেলা ১২টায় উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মো. শেখসাদী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় স্কুলের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি শেখসাদী বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যালয়ের কর্তৃ পক্ষের বিরুদ্ধে সকল মিথ্যা অপবাদ ও বিদ্যালয়ের সুনাম রক্ষর্থে সঠিক তথ্য উপাত্ত দালিলিক প্রমান প্রকাশ করেন। বিদ্যালয়ের সকল অভিযোগ মিথ্যা ও এ বিষয়ে এক এক করে লিখিত ডকুমেন্ট প্রকাশ করেন। বক্তারা স্কুলের মার্কেটের বিষয়ে যারা মিথ্যা অপবাদ দিয়ে প্রধানRead More


This site is protected by wp-copyrightpro.com