July, 2024
ক্ষমতার পরিধির মধ্যে থেকে জনপ্রতিনিধিদের কাজ করতে বললেন মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতার পরিধির মধ্যে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইন ও বিধি বিধান উপেক্ষা করে কোন কাজের পাশে তিনি থাকবেন না। তিনি নব নির্বাচিত পরিষদকে জনগনের পাশে থেকে একটি আদর্শ উপজেলা গড়ে তুলতে আহ্বান জানান। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে অয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান অতিথি বলেন এই পৃথিবীতে অক্সিজেনের সোর্স কমে গেলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপন অন্যতম হাতিয়ার। তিনি আরও বলেন নতুন বাড়ি করতে হলে বাড়ির ভেতরে যে অংশ ফাঁকা রাখতে হয় সেই অংশে গাছ লাগাতে হবে, অন্যথায় বাড়ি করার অনুমতি দেয়া হবে না। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বেRead More
নবীনগরে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে মতবিনিময় সভা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সর্বজনীন পেনশন স্কিম’, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে জনপ্রতিনিধি, কর্মকর্তা , বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, মেয়র অ্যাড. শিব শংকর দাস, এসি ল্যান্ড মো. আবু মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মেহেদী হাসান, মহিলা ভাইসRead More
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেন চালক ও সহকারীর মৃত্যু
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেন চালক ও তার সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার জাহানাবাদ গ্রামের সামছুল হকের ছেলে পারভেজ মিয়া (৩০) ও একই উপজেলার জুটমিল এলাকার বাবুল মিয়ার ছেলে বাপ্পী (২৬)। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে কসবা থানা পুলিশ। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা সিলেট মহাসড়ক সম্প্রসারন কাজ শুরু হয়েছে। বেশ কয়েক মাস ধরে রাস্তার দুপাশে গাছ কাটা হচ্ছে। প্রতিদিনই এইRead More
ভবনের নকশা অনুমোদনে খালি জায়গায় গাছ লাগানোর শর্ত যুক্ত করার নির্দেশনা গণপূর্তমন্ত্রীর
ভবনের নকশা অনুমোদনে খালি জায়গায় গাছ লাগানোর শর্ত যুক্ত করার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সোমবার (৮ জুলাই) পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ম্যাকানিক্যাল স্ট্যাকইয়ার্ডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহের (৮-১৪ জুলাই) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এই বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ বছর পাঁচ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে, গাছ লাগানোকেRead More
ইকবাল আজাদ হত্যা মামলার রায় ঘোষণা : সরাইলে পুলিশ মোতায়েন
ইকবাল আজাদ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সরাইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর, উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়, বিশ্বরোড মোড়, হাসপাতাল মোড়, কুট্টাপাড়া ও সৈয়দটুলা গ্রামের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান করছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘মামলার রায় ঘোষণা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য থানা–পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে আসা পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমি নিজেও মাঠে রয়েছি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করি, আর সমস্যা হবে না।’
ইকবাল আজাদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নন স্ত্রী শিউলি আজাদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট হননি তাঁর স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. হালিম উল্লাহ চৌধুরী গতকাল বুধবার বিকেলে এ মামলার রায় ঘোষণা করেন। এতে সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার উম্মে ফাতেমা নাজমা বেগম বলেন, ‘কয়েকজন আসামি ফাঁসির দণ্ড থেকে বেঁচে গেছেন।Read More
নাসিরনগরে বিদ্যালয়ের কক্ষে ৫ শিশুকে ধর্ষণচেষ্টা
সকাল তখন পৌনে ৯টা। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি শেষে বিদ্যালয়ে এসেছে তারা। দ্বিতীয় তলার তালা খোলা হয়নি। তাই নিচতলার ফ্লাড সেন্টারে দাঁড়িয়ে গল্প করছিল। সংখ্যায় তারা পাঁচ। এ সময় স্থানীয় দুই কিশোর জোর করে দ্বিতীয় তলায় তুলে ধর্ষণের চেষ্টা চালায়। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার টেকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা। সৌভাগ্যক্রমে তখনই ঘটনাস্থলে আসেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার। তাঁর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সালমা আক্তারের বর্ণনামতে, তিনি বিদ্যালয়ে এসেই দেখতে পান বিদ্যালয়ের নিচতলায় গেইটের নিচ দিয়ে ফাঁকা ও কিছুটা ভাঙা। তালা খুলেRead More
প্রধানমন্ত্রীর ল্যাপটপ পেল ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ নারী উদ্যোক্তা
ব্রাহ্মণবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হারপাওয়ার প্রকল্পের মাধ্যমে এ ল্যাপটপ বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার সভাপতিত্বে অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, জেলা আইসিটি অফিসার (প্রোগ্রামার) মোঃ সামছু উদ্দিন। এ সময় বক্তারা বলেন, প্রশিক্ষণ শেষে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধিসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ডেও নারীদেরRead More
নবীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফয়সাল (১৭) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল বাড়াইল গ্রামের মিজান মিয়ার ছেলে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ফয়সাল পেশায় ইলেকট্রিশিয়ান। বৃহস্পতিবার( ৪ জুলাই) বিকেলে ফয়সাল, হুমায়ূন মিয়ার একটি ভবনে ড্রিল মেশিন দিয়ে ওয়ারিংয়ের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লেগে থাকেন। পরে স্থানীয়রা অসংখ্যজনক অবস্থায় উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোকে মাতম চলছে।



















