June, 2024
বিজয়নগরে জাবেদ চেয়ারম্যান নির্বাচিত,ভাইস চেয়ারম্যান লিটন ও হালিমা
বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে চতুর্থ ধাপের নির্বাচনে ৭৮ টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। ভোট গননা শেষে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল জাবের জাবেদ জয় (আনারস প্রতিক) ৪৫১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার নিকট তম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী পেয়েছেন ৩৮৯৮৫ ভোট,কাপ পিরিচের রফিকুল ইসলাম পেয়েছেন ৫০২৩ ভোট, মোশাহেদ হোসেন মুকুট ১৪২ ভোট, মজিবুর রহমান মোটর সাইকেল ১২৩,হারুনুর রশিদ জোরা ফুল ৬৮ ভোট পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে মুখলেছুর রহমান লিটন বৈদুত্বিক বাল্ব ২০৮৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনির্মল সাহা পেয়েছেন ১৬০৯৫ ভোট, ভাইসRead More
সরাইলে মোটর সাইকেল কেনার ১দিন পর দুর্ঘটনায় নিহত আসিফ
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটর সাইকেল কেনার ১দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আসিফ নামের এক যুবক(২৬)। বুধবার(৫ জুন) দুপুরে সরাইল-নাসিরনগর লাখাই সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার মো. লিংকন মিয়ার বড় ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছে আসিফ। দেশে আসার পর থেকেই মোটর সাইকেল কিনতে চাই আসিফ। কোনো নিষেধ না শোনে মোটর সাইকেল কিনে দেওয়ার একের পর এক বায়না ধরে আসিফ। এক মাস পর গতকাল মঙ্গলবার (৪ জুন) আদরের বড় সন্তানকেRead More
সদরে শোভন, বিজয়নগরে জাবের ও নবীনগরে ফারুক নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন। তিনি (আনারস) প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। (ঘোড়া) প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ৪০২ ভোট। এছাড়া নবীনগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ। (আনারস) প্রতীকে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। (ঘোড়া) প্রতীকে তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৮০ ভোট। এদিকে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলীকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যানRead More
নবীনগরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
মিঠু সূত্রধর পলাশ:: চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই মঙ্গলবার সকাল থেকে নবীনগর উপজেলার ১৫৭টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে। কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীম । এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নবীনগর উপজেলার ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভোটার সংখ্যাঃ ৪,৩২,৩০৭ জন পুরুষ ২,২৪,৫৭৬ মহিলাRead More
কসবায় গাজাসহ পাচারকারী আটক ॥ সিএনজি জব্দ
কসবা প্রতিনিধি:: কসবায় পাচারকালে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ হানিফ মিয়া (২৮) ওরফে রিয়েল নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেলে উপজেলা মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকা থেকে এসব গাজা উদ্ধার করা হয়। আটককৃত হানিফ মিয়া কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা কোল্লাবাড়ী গ্রামের লোকমান মিয়ার ছেলে। পাচারে ব্যবহৃত নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিক্সাটিকেও জব্দ করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে কসবা থানা উপ-পরিদর্শক কামাল হোসেন মাদক আইনে মামলা রুজু করেছেন। পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকা দিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে গাজা পাচারের সংবাদে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহাম্মদের নেতৃত্বে উপ-পরিদর্শকRead More
কসবায় নামাজ পড়তে গিয়ে বৃদ্ধ নিখোঁজ, সকালে খালে মিললো লাশ
রুবেল আহমেদ : কসবায় নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মিললো এক বৃদ্ধের মৃতদেহ। শনিবার ( ১ জুন) সকালে নিজ গ্রামের পাশ দিয়ে বহমান অদের খাল থেকে পরিবারের লোকজন উদ্ধার করে ওই বৃদ্ধের মৃতদেহ। বৃদ্ধের নাম মোবারক হোসেন মুগা মিয়া। সে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামের মৃত কুলি মিয়ার ছেলে। প্রতিবেশী হাবিবুল্লাহ ভুইয়া জানান, শুক্রবার (৩১ মে) ১১ টার দিকে নিজ গ্রাম নিমবাড়ী থেকে অদের বিল ও খাল পেরিয়ে পাশ্ববর্তী গ্রাম ছতুরা শরীফ হযরত মাওলানা আবদুল খালেক ( রাঃ) মাজার মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন বৃদ্ধ মোবারক হোসেন মুগাRead More



















