July, 2023
নবীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ শীর্ষক এক মনোজ্ঞ বিতর্ক সোমবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন। বিতর্কের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক এ কে এম রাশেদুল হক, প্রভাষক শিউলী পারভিন, প্রভাষক আশীষ গুহ। বিতর্কের ফলাফলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানার আপ হয় এবংRead More
শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের সচেতনতা সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুলতান ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামে হাবিব কিন্ডারগার্টেনে মাছিহাতা ফাউন্ডেশনের উদ্যোগে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষানুরাগী নজরুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ।। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মনিরুজ্জামান ভূঁইয়া শিপু, মো. মহিউদ্দিন, শেখ মহসিন, শেখ কাওসার প্রমুখ। অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই হলেন শিক্ষার্থীর পথ প্রদর্শক; শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মসজিদ রোডরস্থ একটি রেস্তোরায় সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আব্দুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ। জাতীয় পার্টির জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য আবু কাওসার খানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোশারফ হোসেন, মাঞ্জু চেয়ারম্যান, রুহুল আমিন, মাজেদ আলী, এমদাদ হোসেন, তাহের মেম্মার, হাজী সিরাজ,Read More
বাংলাদেশকে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবেনা … আইনমন্ত্রী
কসবা প্রতিনিধি :: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এম.পি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা। এটা জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ না। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশে আসারRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মশক নিধন অভিযান শুরু
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মশক নিধন অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মুখে পৌর মেয়র মিসেস নায়ার কবির এই অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপকভাবে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির, মশার প্রকোপ হতে রক্ষা পেতে বাড়ীর আশপাশ ও আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীরRead More
সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নবীনগরে মানববন্ধন, পাল্টাপাল্টি ঝাড়ু মিছিল
নিউজ ডেস্ক : নবীনগরে সাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এছাড়া মামলার বাদী নবীনগর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর নীলুফার ইয়াছমিনের নেতৃত্ব একটি ঝাড়ু মিছিল বের হয়। পরে মামলার প্রধান আসামি পুতুল বেগমও কয়েকজন নারীকে নিয়ে নবীনগরে বাদীর বিরুদ্ধে পাল্টা ঝাড়ু মিছিল বের করেন। বুধবার (১২ জুলাই) দুপুরে শহরের ডাকবাংলোর সামনে মামলার প্রতিবাদে ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন হয়। মানববন্ধনে মামলার সাত আসামির মধ্যে চারজন উপস্থিত ছিলেন। নবীনগরে থাকা পাঁচটি সাংবাদিক সংগঠনের (চারটি প্রেসক্লাব ও একটি সাংবাদিক ঐক্য পরিষদ) নেতৃবৃন্দসহ সিনিয়র ও মূলধারার অধিকাংশ সাংবাদিককেই মানববন্ধনে উপস্থিত থাকতেRead More
নবীনগরে শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
মিঠু সূত্রধর পলাশ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আরাফাতুল ইসলামের স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে মেধাবী ওই শিক্ষার্থীকে নিজ কার্যালয়ে ডেকে এনে আর্থিক সহযোগিতা প্রদান করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক। শিক্ষার্থী আরাফাতুল ইসলাম উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে। মেধাবী ওই শিক্ষার্থীর বাবা ছোটখাটো একটি মুদি মালের টং দোকান দিয়ে সংসার চালান। এরমধ্যে ছেলেকে বুয়েটে পড়াশোনা চালিয়ে নেয়া অনিশ্চিত হয়ে পড়েছিলো। গেলো মঙ্গলবার রাতে আরাফাতুল ইসলামের অসহায়ত্বের বিষয়টি নজরকাড়ে ইউএনও একরামুল ছিদ্দিকের। পরে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ইউএনও। সেই প্রতিশ্রুতিRead More
ডাকাতির মামলায় বিজয়নগরের সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন গ্রেফতার
মো:জিয়াদুল হক : বিজয়নগরের ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি আক্তার হোসেন দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ৩০/০৩/২৩ ইং তারিখে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের নুর রহমানের ছেলে কামাল মিয়া দ্রুত বিচার আইনে সাবেক ইউপি চেয়ারম্যান হাজি আক্তার হোসেন সহ ৯ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। হাইকোর্ট থেকে এই মামলায় জামিনে ছিলেন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে আক্তার হোসেনের ফেসবুক পেজে তার মেয়ে এক স্ট্যাটাসে লিখেন, আমার বাবা দীর্ঘ দিনRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে মন্টু
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে সাধারণ সম্পাদকের দাফতরিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব অর্পণ করেন। মাহাবুবুল বারী চৌধুরী মন্টু ১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। পত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত থাইল্যান্ডের সিসিরাজ হসপিটালে চিকিৎসাধীন থাকবেন।
আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর বাথরুমে মিলল ১০০ বোতল স্কাফ
আখাউড়ায় বিপুল পরিমাণ মাদকসহ প্রভা (ছদ্ম নাম) নামে এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রভা ওই গ্রামের এক ওমান প্রবাসীর স্ত্রী। তবে প্রভা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত না থাকলেও মাদক ব্যবসায়ির গচ্ছিত রাখা স্কাফ সিরাপ তার গোসলঘরে পাওয়ায় প্রভাকে আটক করা হয়। এসময় তার গোসলঘরে থাকা ১০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর ইউপির সীমান্ত এলাকা আনোয়ারপুর গ্রামে প্রভার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. আবু ছালেক, এসআই মো. মোবারকRead More



















