Main Menu

December, 2022

 

নবীনগর হযরত আমেনা (রা) পৌর মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে অবস্থিত উপজেলার একমাত্র মহিলা মাদ্রাসা হযরত আমেনা (রাঃ) পৌর মহিলা দাখিল মাদ্রাসার ২০২২ ইং সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের (গভর্নিং বডি) সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকারম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতRead More


দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিভিন্ন দলের এক ডজন প্রার্থী

জাতীয় সংসদের উপ-নির্বাচনঃ-ব্রাহ্মণবাড়িয়া-২- (সরাইল-আশুগঞ্জ)

আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন। গত ১১ ডিসেম্বর এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূইয়া পদত্যাগ করায় এই আসনটি শুন্য ঘোষনা করা হয়। আসনটি শুন্য ঘোষনার পর পরই এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। উপ-নির্বাচনে আসনটি মহাজোটকে ছেড়ে দেয়া হবে নাকি, আওয়ামীলীগ দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হবে এনিয়ে এলাকায় চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। তবে আওয়ামীলীগ নেতারা বলছেন ১৯৭৩ সালের পর থেকে এই আসনে নৌকার এমপি না থাকায় এলাকার কাঙ্খিত উন্নয়ন হয়নি। তাই তারা উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানান।Read More


ভাষা আন্দোলনে সরাইল শীর্ষক আলোচনা সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল। অন্যান্য বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের আয়োজনে ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ডিসেম্বর) বিকেলে সরাইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভাষা আন্দোলনে সরাইল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৭ সালের ২১ ডিসেম্বর সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ভাষা আন্দোলনের ডাক দেয়। এই দিবসটিকে মানুষের কাছে তুলে ধরতেই সরাইল প্রেসক্লাবের সদস্যরা আয়োজন করেন এই আলোচনা সভার। উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,Read More


পরিবহন নেতাকে থাপ্পড় : পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিচারের দাবীতে মহাসড়ক বন্ধ রেখে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক পরিবহন নেতাকে চড় মারার ঘটনায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার রাতে শহরের ভাদুঘরে বিজয় মেলার পাশে বাস টার্মিনালে বাস রাখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবহন নেতা ও শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ভাদুঘর টার্মিনালের সামনে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিবহন নেতারা জানায়, বিজয় দিবস উপলক্ষে ভাদুঘর বাস টামিনাল সংলগ্ন মাঠে বিজয় মেলার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। মেলার প্রধান গেইটেরRead More


নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০/১২) সকালে উপজেলার কোনাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটি,এম রেজাউল করিম সবুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমুখ। এসময় আলোচনা সভা শেষে উপজেলা কাইতলা উত্তরRead More


বিজয়নগরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও রাসেল খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মোস্তফা কামাল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাছুম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রৌশন আরা,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না , প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, তাজুল ইসলাম, দানা মিয়া,পরিদর্শক মোঃ ফরিদ উদ্দিন, মোকারম উদ্দিন প্রমুখ।


রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্টিত হয়েছে।আজ মন্গলবার সকালে ইন্সটিটিউটের হল রুমে অধ্যক্ষ প্রকৌঃ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নুর ফজলে রবের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান প্রকৌঃ মনিরুল হক,সাজেদুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিব, রাজেশ পাল, নুর আফজাল প্রমুখ।


সরাইল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী -এডঃ নাজমুল হোসেন.

মোহাম্মদ মাসুদ, সরাইল।   সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ নাজমুল হোসেন আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।এডঃ নাজমুল হোসেন সদ্য শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জ -২ আসন থেকে নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন। সোমবার (১৯ডিসেম্বর) বিকেলে সরাইল প্রেসক্লাবে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে এডঃ নাজমুল হোসেন প্রার্থী হওয়ার ঘোষণা দেন। বিএনপির দলীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভূইয়া পদত্যাগ করায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জ -২ আসনটি শূন্য হয়ে যায়। ইতিমধ্যে উপনির্বাচনের গেজেট ও প্রকাশ করা হয়। এখান থেকে এডঃ নাজমুল হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন।Read More


হ্যালো বেকারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্নমানের কাঁচামালে তৈরী হচ্ছে মিষ্টি ও বেকারি পণ্য

শহরের কাউতলীতে অবস্থিত হ্যালো বেকারি এন্ড সুইটসের কারখানায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় এ কার্যক্রম পরিচালনা করে । জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম এর নেতৃত্বে শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদনকারী কারখানায় মনিটরিংকালে খোলা ডাস্টবিন,লেভেলিং প্রবিধানমালা লংঘন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসময় হ্যালো বেকারি এন্ড সুইটসের কারখানা পরিদর্শনকালে মিষ্টি ও বেকারি পণ্যে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হাইড্রোজ এর ব্যবহার, অত্যন্ত নিম্নমানের কাঁচামাল, অননুমোদিত কাঁচামাল এর ব্যবহারRead More


Hungry রেস্তোরাঁয় মিলল মেয়াদবিহীন পাউরুটি, অপরিষ্কার রান্নাঘর, খোলা ডাস্টবিন

শহরের পুনিয়াউটে অবস্থিত Hungry রেস্তোরাঁয় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় এ কার্যক্রম পরিচালনা করে । জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম এর নেতৃত্বে শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদনকারী কারখানায় মনিটরিংকালে খোলা ডাস্টবিন,লেভেলিং প্রবিধানমালা লংঘন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসময় Hungry রেস্তোরাঁয় খোলা ডাস্টবিন, অপরিষ্কার -অপরিচ্ছন্ন রান্নাঘর, মেয়াদবিহীন পাউরুটির ব্যবহার দৃশ্যমান হয়। এসময় প্রতিষ্ঠানগুলোকে সার্বিক পরিবেশ উন্নয়ন, কাস্টমার সার্ভিসের মানোন্নয়ন, উৎপাদিত পণ্যের গুনগত মানোন্নয়ন, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণRead More


This site is protected by wp-copyrightpro.com