Main Menu

June, 2022

 

বিজয়নগরে ১ হাজার পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক

বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে ১ হাজার পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা জামসু মিয়া (৬৫) কে আটক করেছে পুলিশ। সে হরষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়,আজ রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে টাস্কফোর্স অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজয়নগর থানা পুলিশের একটি দল হরষপুর গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা সহ তাকে আটক করে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ, এইচ,ইরফান উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে টাস্কফোর্স এর মাধ্যমে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করে এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


লাবিবা পরিবহণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

গত ০৩/০৬/২০২২ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন দক্ষিণ পৈরতলা বাসষ্ট্যান্ড এলাকাস্থ লাবিবা বাস কাউন্টারের সামনে (পশ্চিম পার্শে^) ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী “” নামীয় বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৭৬ তল্লাশী করে উক্ত বাসের ডি-১ ও ২নং সিটে বসা আসামীদের বহনকৃত দুটি সিনথেটিক বাজারের ব্যাগ তল্লাশী করে (১৪+১৪)=২৮ (আটাশ) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ শাহিন মিয়া (২৭) গ্রেফতার, পিতা- মোঃ তৌহিদ মিয়া, সাং- গঙ্গানগরRead More


ওয়ার্ল্ড কনসার্ন ব্রাহ্মণবাড়িয়ায় ইপজিয়া প্রকল্পের আয়োজনে ডায়লগ সেশন অনুষ্ঠিত

“ক্ষতিকারক সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তনের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন ইপজিয়া প্রকল্পের আয়োজনে শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুহিলপুর ইউনিয়নে ওয়ার্ল্ড কনসার্ন অফিসে ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়। ইপজিয়া প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, রাইট হোল্ডার, সুশীলসমাজ ও ডিউটিবিয়ারারদের শিশুঅধিকার বিষয়ে জ্ঞানবৃদ্ধি এবং সমাজে সুরক্ষা পদ্ধতি শক্তিশালী করার মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠিত করা, যেখানে বাল্য বিবাহের ঝুকিমুক্ত ও সামাজিক বিঘ্নজনিত দৃষ্টিভঙ্গি মুক্ত পরিবেশে শিশুদের বৃদ্ধি ও বিকাশ ঘটবে। সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি এবং কার্যকর ও নিরাপদ সুরক্ষা পদ্ধতি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে ক্ষমতায়িত করা যেন তারা নিজেরাই নিজেদের সমাজ ও পরিবেশকে পাচার, অবৈধRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ৩ শতাধিক মা ও শিশুকে হেল্থ ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা দিল ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ

৩ শতাধিক মা ও শিশুকে হেল্থ ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা দিয়েছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। শনিবার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:০০ পর্যন্ত হেল্থ ক্যাম্পেইন চলে। ইউনিয়নের হিন্দুপাড়া, পারুলিয়াপাড়া ও উত্তর সুহিলপুর গ্রামের হতদরিদ্রদের মধ্যে ২৬৭ জন মা ও ৫৩ জন শিশুকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও বিনামূল্যে শিশুদের জন্য ওরস্যালাইন ও গর্ভবতী মায়েদের জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়। ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সাস্থ্য সচেতনতা বৃদ্ধি। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের- ডাঃ ফখরুল ইসলাম, আবাসিক চিকিৎসক, ডাঃ ইশতে জাহান মাহবুবা, শিক্ষানবিশRead More


আর ১৫ আগস্ট ঘটতে দেওয়া হবে না। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে_কসবায় জাহাঙ্গীর কবির নানক

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই বাংলাদেশে আর ৭৫ ফিরে আসবে না। আর ১৫ আগস্ট ঘটতে দেওয়া হবে না। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। শনিবার (০৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী কলেজ মাঠে আয়োজিত কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার আর কোন ষড়যন্ত্র করার সুযোগ পাবেন না। ষড়যন্ত্রের সকলRead More


কসবা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন : বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি আনিসুল হক ও সাধারণ সম্পাদক জীবন

দীর্ঘ ৯বছর পর কসবা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কসবা টি.আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ,দলীয় পতাকা উওলোনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আইনমন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন;বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন;বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী,দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয় ব্যবস্থাপনা সম্পর্কিত সংসদীয়Read More


বিএনপি মুখে লাগাম না টানলে আইনি ভাবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে- আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপি মুখে লাগাম না টানলে আইনি ভাবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে হুশিয়ারী দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক । তিনি বলেছেন, আপনারা রাজনীতি করেন আপত্তি নেই। কিন্তু যদি আবার ১৫ আগস্ট করবেন- এইসব কথা বলেন, আমরা আইনের মাধ্যমে আপনাদের দাঁত ভেঙে দেব। আইনের মাধ্যমে যে শাস্তি দেওয়া উচিত, সেই শাস্তি দেব। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষা করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড হোক। আপনারা ষড়যন্ত্র করে এখানে কিছু করতে পারবেন না। শনিবার (০৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী কলেজ মাঠে আয়োজিত কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।Read More


সরাইল প্রেসক্লাবের সম্পাদক কে হুমকি

সরাইল  প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাব ‘ কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও প্রেসক্লাবের সম্পাদক মাহবুব খান বাবুল কে হুমকি । শুক্রবার (৩ জুন) সকাল ১১ঃ৩০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাইল প্রেসক্লাবকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। জুয়েল ঠাকুর (Jewel Thakur) নামের এক ফেসবুক আইডি থেকে সরাইল প্রেসক্লাব নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য লিখে স্ট্যাটাস দেয়া হয়। পরে ফেসবুক স্ট্যাটাসটি সরাইল প্রেসক্লাবের সংবাদ কর্মীদের চোখে পড়ে। এরপর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি মন্তব্য করেন। এতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্ল্যেখ করা হয় নাই। পরক্ষণেইRead More


নবীনগরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান মহোৎসবে আশ্রমের অতিথি ভবনের উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ধর্মিয় নানা আয়োজনে মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার পঞ্চবটী লোকনাথ আশ্রমে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২ তম তিরোধাম মহোৎসব পালিত হয়েছে। মহোৎসবে শুক্রবার সকাল থেকে আশ্রম প্রাঙ্গনে শতশত ভক্তবৃন্দ উপস্থিত হতে দেখা গেছে। এসময় মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। পঞ্চবটী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সভাপতি মানিক বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড সুজিত কুমারRead More


আল মামুন সরকারের শয্যা পাশে আইনমন্ত্রী আনিসুল হক এমপি

ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে দেখতে যান আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। গতকাল তিনি আল-মামুন সরকারকে দেখতে যান এবং দীর্ঘক্ষণ হাসপাতালে তার শয্যা পাশে ছিলেন। এসময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে আল-মামুন সরকারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এর আগে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উম্মে ফাতেমা নাজমা এমপি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল প্রমুখ নেতৃবৃন্দ হাসপাতালে অসুস্থ নেতার সাথে সাক্ষাৎ করে দূরত আরোগ্য কামনা করেছেন।


This site is protected by wp-copyrightpro.com