Main Menu

January, 2022

 

সরাইলে ট্রাক্টরের চাপায় ড্রাইভার নিহত

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ সোমবার ভোর ৫টায় নিজের হাল চাষের ট্রাক্টর এর চাপায় পড়ে মারা গেলেন ড্রাইভার মলাই মিয়া (৪১) নামের একজন ব্যক্তি। নিহত মলাই মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মনু মিয়ার ছেলে। ৪ ভাই ২ বোনের মধ্যে মলাই ছিল সবার বড়। এদিকে স্বামী হারিয়ে ৩ ছেলে ২বছরের শিশু সন্তানদের দিকে তাকিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন নিহতের স্ত্রী আকলিমা বেগম। নিহতের পিতা মনু মিয়া জানায়, প্রতিদিনের মত রবিবার বিকেলে হালচাষ করতে পার্শ্ববর্তী এলাকা কুচনী, কানিউচ্ছ গ্রামের জমিতে চাষাবাদ করতে যায়। সেখানে সারারাত চাষাবাদ করে ভোর পাঁচটারRead More


সামাজিক সংগঠন ড্রীমস্ অফ নবীনগরে উদ্যোগে শীতের শাল বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় শিক্ষার্থীদের অরাজনৈতিক সামাজিক সংগঠন ড্রীমস্ অফ নবীনগরের উদ্যোগে নবীনগর পৌর এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতের চাদর শাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, সহাকরি প্রধান শিক্ষক মো. ইয়াসিনুল হক, উপজেলা নদী নিরাপত্ত সামাজিক সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সহকারি শিক্ষক মাউলানা মঞ্জুরুল করিম, সহকারি শিক্ষক গোলাম মহিউদ্দিন তৌফিক, সহাকরি শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।


যেই গাছ ছাঁটাই করে জীবন চলত সেই গাছেই জীবন কেড়ে নিল প্রতিবন্ধী বোবা মিজানের!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: জীবন সংসারে চার বছর ও আড়াই বছরের দুটি পুত্র সন্তান সহ জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল প্রতিবেশীদের বাড়ির গাছ ছাঁটাই করা ব্যাক প্রতিবন্ধী বোবা মিজান(৩০) এর। আর সেই গাছেই জীবন কেড়ে নিল তার। জানা যায়, বাক প্রতিবন্ধী মিজান (৩০) ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রছুল্লাবাদ পশ্চিম পাড়ার মিলন মিয়ার ছেলে। ছোট সময় থেকে কর্মঠ হওয়ায় মানুষের নানা কাজে স্বেচ্ছায় সহযোগিতার মাধ্যমে রুজিরোজগার করে চলত।পড়ে দাম্পত্য জীবনে জীবিকার তাগিদে বিভিন্ন ধরনের গাছ ছাঁটাই করার মত পেশা বেঁছে নেয় সে। আজ ২৩ শে জানুয়ারি রবিবার দুপুরে তার একই গ্রামেরRead More


কসবায় জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি:বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী রোববার সকালে কসবা উপজেলা প্রেসক্লাব হল রুমে এ সভার আয়োজন করেন জেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট। মিশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিন প্রধান মো:মাসুম মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট যুগ্ম মিশন প্রধান যথা্ক্রমে মো:মেজবাহ উদ্দিন,সৈয়দ মো:ফরহাদ হোসেন,কুমিল্লা জেলা জাকের পার্টিRead More


সরাইলে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

মোহাম্মদ মাসুদ, সরাইল।  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে চন্দ্রনাথ রায় ওরফে জয়রায়(২৪)নামে এক যুবক কে ছুরিকাঘাত করে। আহত জয়রায় উপজেলার বাদে অরুয়াইল গ্রামের মৃত নিতিশ রায়ের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের আরও ৬জন আহত হয়। শনিবার (২২জানুয়ারী) রাত ১১টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের শ্রী মোহনলাল জিউর মন্দির প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। আহত ব্যাক্তিরা হলেন-বাদে অরুয়াইলের প্রীতম রায়(২৩)পরিমল দেব(৩৫),জুটন দেব(২৩),বাবুল সূত্রধর(২৬),রমেশ দাস(৫৭),রবিদাস(৪৫)। মাথায় আঘাত প্রাপ্ত আহত রমেশ দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তার স্বজনরা জানান। মোহনলাল জিউর মন্দিরের সভাপতি ও প্রত্যক্ষদর্শী বেণীমাধব রায় জানান,রাত ১০টায় মন্দিরRead More


নবীনগরে দলবেঁধে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়েরা বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সকাল ৯টা বাজতেই দলবেঁধে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়েরা বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসতে শুরু করে। শিক্ষার আলোয় আলোকিত হতে সামাজিক সব বাঁধা অতিক্রম করে তারা এখন নিয়মিত বিদ্যালয়ে আসে। উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বেশ কয়টি গ্রামের মেয়েরা নির্বিঘেœ বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনকে পরোয়া না করে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শতাধিক ছাত্রী বাইসাইকেল চালিয়ে স্কুলে আসা-যাওয়া করে। ক্লাস শুরু হওয়ার আগে, টিফিন পিরিয়ডে বা ছুটির সময় এমন মনোরম দৃশ্য প্রতিনিয়ত চোখে পড়ে। শুধু শিক্ষার আলো পেতে প্রতিদিন ৪-৫ কিলোমিটার দূর থেকে সাইকেলে যাতায়াতRead More


সরাইলে একই গোষ্ঠির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ :: আহত ১০

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই গোষ্ঠির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ  হয়েছে।এতে উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ১০জন। শনিবার সকাল ১০টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে আজ সকালে এলাজউদ্দীন গ্রুপের সাথে কেফায়েত উল্লাহ গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজনকে থানায় আনা হয় করা । তারা হলেন -কেফায়েত উল্লাহ গ্রুপের বয়তুল্লাহ(৫৫) ও মুক্তার হোসেন ভুইয়া (৩৫)। তারা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়।পুলিশ তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ঝগড়া থেমে যায়। ঘটনাস্থল থেকে দেশী অস্ত্রসহRead More


সরাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 মোহাম্মদ মাসুদ, সরাইল।।  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল  উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা এলাকায়  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ায় গ্রামাঞ্চলের অস্বচ্ছল, দুস্থ ও শীতার্তদের মাঝে শনিবার (২২জানুয়ারি ) সকালে শীতবস্ত্র বিতরণ করেছে সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন’ গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন’। গত  কয়েক বছর যাবৎ সরাইল ও নাসিরনগর হাওরাঞ্চলের গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে এ সংগঠনটি । সংগঠনের দাতা সদস্য ও সাধারণ সদস্যদের অর্থায়নে অর্ধশতাধিক  অস্বচ্ছল, দুস্থ ও শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মনসুর আলী,সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন,সহসাধারণ সম্পাদকRead More


সরাইল অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল।  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের অসহায় মানুষের  মাঝে খাবার বিতরণ করা হয়। সম্রাট ফার্নিশার্সের স্বত্বাধিকারী ও সায়েরা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল আহমেদ মৃধা দুলাল। শুক্রবার দুপুরে অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ মৃধা দুলাল, সমাজকর্মী সেলিম ইফরাত,আশরাফ মিয়া প্রমুখ। সায়েরা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল আহমেদ মৃধা দুলাল বলেন,  আমি প্রতি মাসে যে কোনো শক্রবার অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে আসছি ও আমি নিয়মিত ভাবে এ কাজটি করে যাবো ইনশাল্লাহ।


নবীনগরে গৃহবধুকে নৃশংসভাবে হত্যা করেছে স্বামী

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পারিবারিক কলহের জেরে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূর গোপনাঙ্গে ধান-চালের পোকা নিধনকারী বিষাক্ত ‘কেড়ির বড়ি’ ঢুকিয়ে নৃশংসভাবে হত্যা করেছে পাষণ্ড স্বামী নেয়ামতুল্লাহ বাবু (২৭)। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রিয়া মনির মা মাজেদা বেগমের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে নবীনগর থানার পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীর গোপনাঙ্গে কৌশলে একটি কেড়ির বড়ি ঢুকিয়ে দেয় তার স্বামী নেয়ামতুল্লাহ বাবু। পরবর্তীতে শুক্রবার সকালে রিয়া মনি ঘুমRead More


This site is protected by wp-copyrightpro.com