Main Menu

December, 2021

 

নবীনগরে নৌকার আদলে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু মঞ্চের শুভ উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার অর্থায়নে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে নৌকার আদলে এক দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু মঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এ দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু মঞ্চের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস,উপজেলা চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ হালিম, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বোরখান উদ্দিন আহাম্মেদ,মহিলা কলেজের অধ্যক্ষ কান্তিকুমার ভট্টাচার্য প্রমুখ।এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেRead More


নবীনগরে পানিতে ডুবে এসএসসি পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. আদনান(১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের থোল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বুধবার (১৫ ডিসেম্বর) নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আদনানে’র মা জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে’র শিক্ষিকা হওয়ার সুবাধে জিনদপুর গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন তারা। আদনান জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে থেকে এ বছর এসএসসি পরিক্ষা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আদনান এবং তার ছোট ভাই বাড়ির পাসের একটি পুকুর পাড়ে ফুটবল খেলছিলেন। খেলারRead More


বুধন্তিতে নৌকার গনসংযোগ

বিজয়নগর প্রতিনিধি ; বিজয়নগরের ১ নং বুধন্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী এফতেহারুল ইসলাম শামিম মাষ্টারের এর প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন গ্রাম।নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই তিনি । এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থেকে যুবলীগ করে এখন তিনি বুধন্তি ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হয়েছেন। আওয়ামী লীগ এর নিবেদিত কর্মী হিসাবে তিনি এলাকার মানুষের সুখে দুখে দুঃখে পাশে রয়েছেন এবং উন্নয়ন এগিয়ে নিতে এবার নৌকার প্রার্থী হিসাবে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন । তিনি প্রার্থী হয়েই এলাকার মানুষকে নিয়ে বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন এবং ভোটারদেরRead More


সরাইল প্রেসক্লাবের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়া

মোহাম্মদ মাসুদ, সরাইল। আজ সকালে সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করেন। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সস্তান শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া। সরাইল সদরের আলীনগর গ্রামের সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্ম নেয়া এক দেশপ্রেমিকের নাম। দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছিলেন এই মানুষটি। বর্বর ঘাতক পাক সেনারা ব্রাশ ফায়ার করে নির্মম ভাবে হত্যা করেছিল তাকে। বঙ্গবন্ধুর স্নেহধন্য আস্থাভাজন ছিলেন বকুল মিয়া, এই দেশের ইতিহাসে একটি নাম। কিন্তু মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও তার পরিবারটি পায়নি কোন মূল্যায়ন। তারা পায়নি কোন মুক্তিযোদ্ধাRead More


বিজয়নগরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত 

বিজয়নগর  সংবাদদাতা ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  ব্রিজে ওঠার সময় ট্রাক বিকল হয়ে হেলে পড়ে ট্রাক  চাপায় প্রাণ গেলো সিএনজি অটোরিকশা চালকের।আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকা-সিলেটে মহাসড়কের বিজয়নগরে বুধন্তী সোনাই নদীর ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিএনজি অটোরিকশাচালক আক্তার হোসেন (৪০) মাধবপুর পৌরসভার জালাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কমলা ভর্তি ট্রাকটি বুধন্তী সোনাই নদীর উপর ব্রিজে উঠতে চাইলে বিকল হয়ে হেলে পেছন থেকে আসা সিএনজি অটোরিকশার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। অন্যদিকে ট্রাকচালকRead More


নবীনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি   ::ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে  হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা বিতরণ। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার এবং দারুদ তাসকিয়া  মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (চাদর /শাল) বিতরণ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি হাসানুর মেহফুজ ইজাজের সভাপতিত্বে ও সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যাম শামসুজ্জান খান মাসুম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটিভির সিইও- রবিন সাইফ,  নাসিরাবাদ ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আনোয়ারRead More


সরাইলে প্রশাসনের কারণে নৌকার হার, সংবাদ সম্মেলনে দাবী এড. মো. শফিকুল ইসলামের

  মোহাম্মদ মাসুদ । প্রশাসনের কারণে নৌকা হেরে গেছে দাবী করে সংবাদ সম্মেলন করেছেন অরুয়াইল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এড. মো. শফিকুল ইসলাম। সরাইল প্রেসক্লাবে শনিবার বিকাল ৩টায় তিনি লিখিত অভিযোগ করে বলেন, গত ২৮ নভেম্বর নির্বাচনে আমাকে প্রশাসনে যোগসাজশে আমি হেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও অরুয়াইল ইউনিয়ন আওয়ালীগের সভাপতি জনাব আবু তালেবকে নির্বাচনের দিন ইউএনও সাহেবের রুমে নিয়ে ৩ঘন্টা আটক করে রাখেন। এতে জনমনে আতংক সৃষ্টি হয়।বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের লোক দিয়ে আমার দেয়া পুলিং এজেন্টকে রুমে আটকে রাখেন। ভোট গণনা শেষ হওয়ার পর আমারRead More


বিজয়নগরে সাদামন সেচ্ছায় রক্তদান এর সাধারণ সভা অনুষ্ঠিত

মো,জিয়াদুল হক বাবু : বিজয়নগরে সাদামন সেচ্ছায় রক্তদান সংগঠন এর নতুন কার্যকরী কমিটির অনুমোদন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় কুটুমবাড়ীর মিলনায়তনে সাদামন সেচ্ছায় রক্তদান সংগঠন এর কার্যকরি কমিটির প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য টিটু রায় ও সুমন চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সভাপতি অলিউল্লাহ, সিনিয়র সহ সভাপতি প্রাণতোষ চন্দ্র দাস, সহ-সভাপতি বিউটি আক্তার ঐশী, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নন্দ লাল মোদক, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন খান। আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি দুলালRead More


নবীনগর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

নবীনগর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ গোলাম হোসেন খান টিটো’কে আহবায়ক ও মোঃ মাসুদ রানাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠনা করা হয়েছে। ১১ ডিসেম্বর ২০২১ইং জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান ও সদস্য, মোঃ নিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটির তথ্য জানানো হয়।


শেখ হাসিনাকে অশ্লীল বক্তব্যের প্রতিবাদে ঝাঁড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ -কেন্দ্রীয় সেচ্চাসেবকলীগ

মোহাম্মদ মাসুদ, সরাইল। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সড়কে দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঝাঁড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল, কুরুচিপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ, জঘন্য সাম্প্রদায়িক একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে উদ্দেশ্যমূলকভাবে সরকার প্রধানকে নিয়ে সে যে নোংরা বক্তব্য দিয়েছেন তা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে জাতির পিতাকে নিয়ে যে অবমাননাকরRead More


This site is protected by wp-copyrightpro.com