November, 2021
সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
মোহাম্মদ মাসুদ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাগিনার হাতে খুন হয়েছেন মামা। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর মিয়া তার আপন মামা একই পাড়ার মৃত আঃ সালাম মিয়ার পুত্র মাহমুদ মিয়াকে (৩৫) ছুরিকাঘাতে খুন করেন। এ ব্যাপারে সরাইল থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনা স্থল থেকে চুড়ি সহ আলমঙ্গীরকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর ও আনোয়ার এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ৭ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়।Read More
বিজয়নগরে তেল কম দেওয়ায় ও লাইসেন্স বিহীন করাতকলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মো,জিয়াদুল হক বাবু ঃ বিজয়নগরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তেলের পাম্পে তেল কম দেওয়ায় ও লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, উপজেলার সাতবর্গ বাস টার্মিনালের ইসলামিয়া ফিলিং স্টেশনকে অকটেন মাপে কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা করায় ২ টি করাতকলের মালিককে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করাRead More
সরাইলে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী প্রচারনার জন্য হাতে বানানো নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোড়াহাটি আতকাবাজার এলাকার লালমতির বাড়িতে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চৌধুরী বাদল এর সমর্থকরা বাশঁ-বেত দিয়ে একটি নৌকা বানিয়ে মোড়াহাটি এলাকার লাল মতির বাড়িতে রাখেন। গভীর রাতে হাতে বানানো ঐ নৌকাটিতে কে বা কাহারা আগুন দিলে নৌকাটি পুড়ে যায়। এ ব্যপারে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীRead More
ব্রাহ্মণবাড়িয়ার এক ইউনিয়নের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের সব প্রার্থী (১৩ জন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, গত ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ছাড়া ৯টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯ জন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যের সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। জেলা নির্বাচনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান
করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। শিক্ষার্থীরা উৎফুল্লতার সাথে টিকা গ্রহন কার্যক্রমে অংশ নেয়। টিকা প্রদানকালে সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহসহ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান চলবে। জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথম ডোজ ফাইজার টিকার আওতায় আনা হবে। পরীক্ষার পর ২য় ডোজ দেয়া হবে।
নবীনগরে নৌকার প্রার্থীর অফিসে আগুন
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু মুসা মিয়ার নির্বাচন প্রচারনা নৌকা প্রতিকের অফিসে (৭নং ওয়ার্ড) আগুন লাগিয়ে কে বা কারা পুড়িয়ে দিয়েছে।১৩ নভেম্বর শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় কর্মীদেরকে নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রায় ২/৩ শতাধিক লোকজনের উপস্থিতিতে অফিসটির উদ্বোধন করেন প্রার্থী আবু মুসা। উদ্বোধনের পর যে যার মতো বাড়িতে চলে গেলে গভীর রাতে আনুমানিক সাড়ে এগারোটার দিকে অফিস সংলগ্ন পাশ্ববর্তী মুদি দোকানের মালিক আকরাম হোসেন প্রাকৃতির ডাকে সাড়া দিতে দোকানের বাইরে বের হলেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিয়োগ, ‘স্মার্টকার্ড’ না থাকায় পরীক্ষা থেকে বাদ ৭০০ জন!
‘আমরা তো রোহিঙ্গা না। স্কুল থেকে পরীক্ষা দিয়ে পাস করার পর সার্টিফিকেট দিয়েছে। আইডি কার্ড আছে। স্মার্টকার্ড তো পাইনি। তাহলে দিবো কিভাবে।’- ক্ষোভের সঙ্গে বলছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কদমতলীর শিরণ মিয়ার ছেলে ইমন মিয়া। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের সামনে কথা হয় ইমনের সঙ্গে। পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। তবে ‘স্মার্টকার্ড’ না থাকায় তাকে বের করে দেওয়া হয়। এ প্রতিবেদকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইমন। পুলিশ লাইনের সামনে অপেক্ষারত অনেকের সামনে কথা বলে জানা যায়, স্মার্টকার্ড না থাকার অজুহাতে অন্তত ৭০০Read More
সরাইলে বিশেষ আইন শৃঙ্খলা সভা
মোহাম্মদ মাসুদ ॥ আগামী ২৮ নভেম্বর সরাইলের ৯টি ইউনিয়নের নির্বাচন। শুক্রবার প্রতীক বরাদ্ধের পর মাঠে সক্রিয় কর্মী সমর্থকরা। আর এই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও পেশিশক্তি মুক্ত র্নিবাচন করার লক্ষে প্রস্তুত প্রশাসন। শুক্রবার বিকালে সরাইল উপজেলা পরিষদের সামনের মাঠে এ অনুষ্টানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩১ জন প্রতিদ্ধন্ধি প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আইন শৃঙ্খলা সভা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল ফেরদৌস কবির, র্যাব-১৪ এর অধিনায়ক রফি উদ্দিন মো. যুবায়ের, পুলিশ সুপার মো. আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারRead More
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানীর চলতি অর্থ বছরে নিট মুনাফা ১শ ৭৪ কোটি টাকা
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর ৬৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরতলীর বিরাসারে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন কোম্পানির পরিচালনা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুর রহমান তপু, কোম্পানী সচিব এটিএম শাহ আলমসহ কোম্পানির শেয়ার পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় জানানো হয় ২০২০-২০২১ অর্থবছরে বিজিএফসিএল কর্তৃক ৪২ টি কূপ থেকে দৈনিক গড়ে ৬৪৮ মিলিয়ন ঘনফুট হারে মোট ২৩৬, ৫২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয়Read More
দীর্ঘ ৮ মাস পর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কার্যক্রম শুরু, হামলকারীদের থথু দিয়ে ঘৃণা প্রকাশ
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী উৎসব চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতি তান্ডবে ভস্মীভূত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আজ শনিবার থেকে পুরোপুরি চালু হয়েছে। শনিবার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশন থেকে এবং সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থেকে স্টেশনটির কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ রেলস্টেশনে এক সূধী সমাবেশের আয়োজন করে। এতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে রেলস্টেশন সংস্কারেRead More



















