November, 2021
৫ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া সদরের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, আওয়ামীলীগের প্রার্থী বাছাই শুরু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৫ম ধাপে নির্বাচন আগামী ৫ জানুয়ারী। দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ফরম বিতরণ ও জমা কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ ও বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হালদারপাড়া দলীয় কার্যালয় ফরম জমা গ্রহণ করা হবে। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম এক বিবৃতিতে সকল দলীয় মনোনয়ন প্রত্যাশীদেরকে যথাসময়ে ফরম সংগ্রহ এবং জমাসহ ২৯ নভেম্বর সকাল ১০টায় দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্সস্থ (ট্যাংকেরপাড়) ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইউনিয়নRead More
প্রস্তুত নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইলের ৩৩০টি কেন্দ্র, রাত পোহালেই ভোট
তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার ৩৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার (২৮ নভেম্বর)। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রে মালামাল নিয়ে গেছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে টহলে থাকবে বিজিবি, র্যাব, পুলিশ সদস্যরা। সরাইল, নবীনগর ও বাঞ্চারামপুর উপজেলার ৩৩ ইউনিয়নের মোট ৩৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে নবীনগরে ১২১টি, বাঞ্ছারামপুরে ১০৮টি ও সরাইলে ১০১টি কেন্দ্র রয়েছে।Read More
নৌকায় ভোট না দিলে পাঁচ লাশ ফেলার হুমকি দেয়া নবীনগরের ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগরে নৌকার বিরুদ্ধে ভোট দিলে পাঁচ লাশ ফেলে দেওয়ার হুমকিদাতা ছাত্রলীগ নেতা আশরাফুল আলমকে খুঁজছে পুলিশ। তার ফোনটি বন্ধ রয়েছে। ছাত্রলীগ নেতা আশরাফুল আলম উপজেলার পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ মিয়ার ভাতিজা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে স্থানীয় লাপাং স্কুল মাঠে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন এ ছাত্রলীগ নেতা। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যটি নিজের বলে স্বীকারও করেছেন তিনি। ভাইরাল বক্তব্যে আশরাফুল আলমকে বলতে শোনা যায়, ‘প্রশাসন কাজ করুক বাRead More
সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ১৬ প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠতিব্য ৩য় ধাপের নির্বাচনে সরাইল উপজেলাধীন ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়েছে। সরাইল উপজেলা আওয়ামীলীগের লিখিত সুপারিশের প্রেক্ষিতে জেলা আওয়ামীলীগ কর্তৃক জরুরি ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দল থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- সরাইল সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার, আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী হাজী ইউনুছ মিয়া (ইনু মিয়া), পানিশ^র ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান মিষ্টার, শাহজাদাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আঙ্গুর মিয়া খাদেম, মোটরRead More
সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
মোহাম্মদ মাসুদ, সরাইল। আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মো সেলিম খন্দকার সরাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মো. সেলিম খন্দকার এক লিখিত বক্তব্য বলেন, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আমার নির্বাচনে সহযোগিতা করতেছেনা কথাটি আদৌও সত্যনহে। প্রকৃত অর্থে বর্তমান উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির আহবায়ক এড, নাজমুল হোসেন, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযুদ্ধা এড, আব্দুর রাশেদ, সদস্য এড, জয়নাল উদ্দিন, সৈয়দ আলী আবদালসহ সকল স্থরের নেতৃবৃন্দের নেতৃত্বে আমার নির্বাচন পরিচালিত হচ্ছে। উপজেলার গ্রাম ও মহল্লায় আওয়ামীলীগের নেতৃত্বে নৌকাRead More
সাবেক কমিশনার বশির আহমেদ এর বড় ভাই আব্দুল আউয়াল খসরু’র ইন্তেকাল
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, সাবেক পৌর কমিশনার বশির আহমেদ এর বড় ভাই, চট্টগ্রামের আমিন জুট মিল’র অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আব্দুল আউয়াল খসরু (৭৮) গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মেড্ডা নিজ বাসভবনে ব্লাড ক্যান্সারজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার বাদ আছর খৈয়াসার আনসার মুক্তারবাড়ি মসজিদে জানাজা শেষে মরহুমের পারিবাড়ির কবরস্থানে দাফন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
শনিবার স্মৃতিময় ৩৯তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও পলু দিবস
২৭ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ শনিবার ৩৯তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও এই আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলু দিবস। ১৯৮৩ খ্রিষ্টাব্দে পৃথক জেলা ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর লাগাতার-পর্যায় ক্রমিক কর্মসূচীর এ গণ আন্দোলন এর চূড়ান্ত পর্যায়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদের কর্মসূচীর আওতায় এদিন হরতাল চলাকালে রেল ও সড়কপথ অবরুদ্ধ করায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সাথে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হরতালকালে রেলওয়ে স্টেশনে ব্রীজে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ওবায়দুর রউফ পলু আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শাহাদাৎ বরণ করেন। উত্তাল জনতার বিক্ষোভ নিয়ন্ত্রণে নিতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আগত সাঁজোয়া বাহিনী ব্রাহ্মণবাড়িয়াRead More
শেখ হাসিনা-খালেদা জিয়াও আমার সাথে নির্বাচন করে পাস করতে পারবে না- নবীনগরে বিদ্রোহী প্রার্থী শাহজাহান
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মো. শাহজাহান সিরাজ জানিয়েছেন তিনি নিজেকে তার এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় মনে করেন। শুধু তাই-ই নয় তিনি জোরগলায় জানান, তার নিজ গ্রামে যদি শেখ হাসিনাও তার সাথে নির্বাচন করে তাহলে তার ওয়ার্ডের সকল হিন্দু ধর্মাবলম্বীর লোকেরা শেখ হাসিনাকে ভোট না দিয়ে তাকে ভোট দিবে। এমনকি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার এলাকায় তার সাথে নির্বাচন করে পাস করতে পারবে না। আসন্ন ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামRead More
৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গা
ভূমিকম্পে কেঁপে উঠলো ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গা। মায়ানমারের হাকা নামক স্থানে উৎপত্তি হওয়া মাটির ৩২.৮ কিলোমিটার নিচের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। উৎপত্তি স্থলের সময় ভোর ঃ ৫ টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ড। ভূমিকম্পের পরপর অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়া এর প্রতিক্রিয়া জানিয়েছেন।
শফিকুল ইসলাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল
জিয়াদুল হক বাবুঃ বৃহস্পতিবার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের- ২০২১ সনে অনুষ্ঠেয় এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইফরান উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের সাবেক পরিচালক , কলেজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জীবনের একটি টার্নিং পয়েন্ট। যে সকল ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল জিপিএ অর্জন করতে পারে তারাই তুলনামূলকRead More



















