August, 2021
সাংবাদিক জিয়াদ সহ করোনাক্রান্ত সাংবাদিকদের রোগমুক্তি কামনায় প্রেসক্লাব বিজয়নগরের দোয়া মাহফিল
প্রেসক্লাব বিজয়নগর এর আয়োজনে আজ শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি থেকে মুক্তি, শোকাবহ আগস্ট ও রোগমুক্তি কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়। করোনা সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। দিনকে দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বিজয়নগরেও বাড়ছে করোনা রোগী। প্রেসক্লাব বিজয়নগর এর সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু সহ ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. মনির হোসেন ও তাঁর স্ত্রী বাচিক শিল্পী রোকেয়া দস্তগীর,সাংবাদিক ইউনিয়নের প্রাথমিক সদস্য আরিফুর রহমান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাই টিভির জেলাRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোভনের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপন।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের উদ্যোগে জেলা সদর হাসপাতালে দুইটি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। এই সব বুথ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ব্যবহার করতে পারবেন হাসপাতালের রোগী ও দর্শনার্থীরা। বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গাও। বুথগুলো ২৪ ঘন্টাই খোলা থাকবে। শনিবার (৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (জেলা সদর) হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন- জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান, স্বাচিপ নেতা ডা. ফাইজুর রহমান ফয়েজ, সরকারিRead More
গণটিকাদান কর্মসূচীর প্রথম দিনে বুথগুলোতে টিকা নিতে আসা দীর্ঘ লাইন
নবীনগর উপজেলার ১৫ হাজার মানুষ পাচ্ছে টিকা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে দেশব্যাপী চলছে গণটিকা কার্যক্রমের প্রথম দিন। এই ক্যাম্পেইনের ছয় দিনে সারা দেশে পর্যায়ক্রমে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে।তারই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৫ হাজার মানুষ টিকা পাবে। নবীনগর উপজেলায় গণটিকাদান কর্মসূচীর প্রথম দিনে বুথগুলোতে টিকা নিতে আসা লোকজনের দীর্ঘ লাইন দেখা যায়। এ সময় তাদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় নি। বরং ভিড়ের মধ্যে করোনা বিস্তাররের আশঙ্কাই তীব্র হয়ে উঠেছে। সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও নবীনগর উপজেলার ২১টিRead More
নবীনগরে বজ্রপাতে একজন নিহত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বজ্রপাতে শাহাদাত হোসেন নামে ২০ বছরের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সারে তিনটার দিকে বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর ও তিলোকিয়া গ্রামের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উক্ত ইউনিয়নের মো. শফিকুল ইসলামের ছেলে। বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নিয়াজুল হক কাজল। স্থানীয়রা জানান, আজ সারাদিন আকাশে রোদ ছিলো। আকস্মিক আকাশ মেঘাচ্ছন হয়ে বৃষ্টি পরতে শুরু করে। এসময় শাহাদাত ফসলি মাঠ থেকে তার বাড়ি যাচ্ছিলেন। এসময় হঠাৎ আকাশে বিজলী চমকে তার উপর বজ্রপাত হয়।Read More
বিজয়নগরে লকডাউন অমান্য করায় ১২ জনকে দন্ড প্রদান
মো,জিয়াদুল হক বাবু , বিজয়নগর কঠোর লকডাউন এ বিধি নিষেধ অমান্য করায় আজ শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জনকে মামলা দিয়ে ১১হাজা র ৮০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে । আজ শুক্রবার সহকারী কমিশনার (ভুমি) রাবেয়া আসফার সায়মা আমতলি বাজার ও মির্জাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ,সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ৫ জনকে ৬ হাজার টাকা এবং লাইসেন্স ও হেলমেট বিহীন মটর সাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২(১) ধারায় ৭ জনকেRead More
নবীনগরে বাল্য বিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করলেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন। আজ শুক্রবার দুপুরের দিকে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের জাকির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, মাঝিকাড়া গ্রামের ভাড়াটিয়া অপ্রাপ্তবয়স্ক কিশোরীর মেয়ের বাড়িতে পাশ্ববর্তী কুমিল্লা জেলা থেকে আগত একটি বিয়ের গাড়ি দেখতে পেয়ে স্থানীয়রা উপজেলা প্রসাশনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন সরজমিনে গিয়ে এই বাল্য বিবাহটি বন্ধ করেন এবং তাদের নগদ পাঁচ হাজার টাকাRead More
কসবা ছাত্রলীগের প্রাঙ্গনে করোনা প্রতিরোধ বুথ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের প্রাঙ্গনে করোনা প্রতিরোধ স্থাপন। করোনা মহামারি থেকে মানুষকে সচেতন করতে আজ সকালে কসবা ছাত্রলীগের উদ্যোগে বুথ স্থাপন করা হয়েছে। জনস্বার্থে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বুথ খোলা থাববে বলে কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন সাংবাদিকদেরকে জানান। করোনা বুথ স্থানাকালে কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী,কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউর রহমান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। মানবতার সেবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More
কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের সভা অনুষ্ঠিত
আগামী ৭ আগস্ট, শনিবার সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের এক সভা বৃহস্পতিবার সকাল ১২টায় জুম অ্যাপস ও সরাসরি পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া,Read More
ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের সভায়
আল-মামুন সরকার এর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিকসভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জুম অ্যাপসের মাধ্যমে ভার্চ্যুয়ালী পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তাRead More
সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা আসনের এমপির পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, সরাইল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্তরের লোকজনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়। সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভাRead More



















