March, 2021
শতবর্ষের মহানায়ক
আজ ১৭ই মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বৃহত্তর ফরিদপুর জেলার তত্কালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। তার পিতার নাম শেখ লুত্ফর রহমান এবং মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এইRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ
বিগত ২৮ ফেব্র“য়ারি ২০২১ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন প্রশাসন শাখা। গত ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র নায়ার কবির। কাউন্সিলগণ হলেন ১নং ওয়ার্ড সংরক্ষিত আসনে হোসনে আরা বেগম, ২নং ওয়ার্ড সংরক্ষিত আসনে শাহানা বেগম, ৩নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মিনারা বেগম, ৪নং ওয়ার্ড সংরক্ষিত আসনে নিলুফা ইয়াছমিন, সাধারণ আসনে ১নং ওয়ার্ডে মোঃ জামাল হোসেন, ২নং ওয়ার্ডে শেখ মোঃ মাহফুজ মিয়া, ৩নং ওয়ার্ডেRead More
বীর মুক্তিযোদ্ধা হাবিলদার (অব:) আক্তার হোসেন এর ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই পূর্ব পাড়া গ্রাম নিবাসী সাবেক ইপিআর বর্তমান বিজিবি এর অবসরপ্রাপ্ত হাবিলদার বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন গত ১৫ ই মার্চ ২০২১ ইং, সোমবার,রাত-১০ টায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ৮০ বৎসর বয়সে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে———-রাজিউন)। মৃত্যু কালে ৪ পুত্র, ১ কণ্যা, আত্মীয় স্বজনসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ যোহর মরহুম এর নামাজে জানাযা নাটাই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় বীর মুক্তিযোদ্ধা, রজেনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মুসল্লীগন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে রাষ্ট্র এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সদরRead More
নবীনগরে এক শিক্ষককে লাঞ্ছিত করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহ্পুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খানের উপর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। মঙ্গলবার আনুমানিক বিকাল ৩ টার দিকে প্রধান শিক্ষক আল আমিন খান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সাক্ষাৎ করে আসার সময় উপজেলা পরিষদের গেইটে উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক সহ একদল সন্ত্রাসী বাহিনী আল আমিন খানের গতিপথ আটকে তাকে মারধর করেন। প্রধান শিক্ষক আল আমিন খানকে মারধরের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে লাউর ফতেহ্পুর আর.এন.টি বালিকা বিদ্যালয় সহRead More
আজকের পত্রিকায় যোগ দিলেন সাংবাদিক শফিক
ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ও মেধাবী সাংবাদিক শফিকুল ইসলাম দৈনিক আজকের পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। প্রকাশের অপেক্ষায় থাকা নতুন এ পত্রিকাটি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠি ইউএস-বাংলা গ্রুপের মালিকানাধীন বিজয় বাংলা লিমিটেডের একটি প্রতিষ্ঠান। সাংবাদিক শফিক দৈনিক আজকের পত্রিকা ছাড়াও দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ইতোপূর্বে সাংবাদিক শফিক দৈনিক সংবাদ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং এসএ টিভি, দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। নতুন কর্মক্ষেত্রের জন্য জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগীতাRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম দ্রুত সমাপ্তির নির্দেশ, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকান্ডের জন্য সাংগঠনিক শাস্তির ঘোষনা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি কর্তৃক ঘোষিত ৮টি ইউনিটের সাংগঠনিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সমাপ্তি করার জন্য নির্দেশ দিয়েছেন জেলা বিএনপি। ঘোষিত ৮টি ইউনিট হলো কসবা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি, কসবা পৌর বিএনপির আহবায়ক কমিটি, আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি, আখাউড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক কমিটি, সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি। বাকী ইউনিটগুলোর কমিটি গঠনে সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে বলে । সোমবার(১৫ মার্চ) জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত প্রেসRead More
সরাইলে শত বছর পর নিজ অর্থায়নে রাস্তা র্নিমান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হাওর এলাকার শত বছরপর নিজের উদ্যোগে রাস্তা নির্মিত হচ্ছে। প্রায় ৫০ হাজার একর জমি থাকলেও রাস্তার অভাবে ফসল ঘরে আনতে কষ্টের সীমা ছিল না এ গ্রামের কৃষকের। আবার হাওরে বর্ষা এলেই রাস্তাটি পানিতে তলিয়ে যায় । র্বষায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে আনতে হয় কৃষকের ফসল। দীর্ঘদিন পার হলেও কারো কোন পদক্ষেপ ছিল না রাস্তাটি নিয়ে। তাই এ গ্রামের বাসিন্দা শেখ মুখলেছ উদ্দিন হেলাল নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরির কাজ শুরু করেন । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার পূর্ব-উত্তরকোণে অবস্থিতRead More
নাসিরনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:: ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস। আজ সোমবার (১৫ মার্চ) বিকালে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, মহিলা বিষয়ক কর্মকর্তাRead More
নবীনগরে নেশার টাকার জন্য মাকে কোপালো ছেলে
মিঠু সূত্রধর পলাশ ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মা’কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকাসক্ত ছেলে। গুরুতর আহত অবস্থায় মা’ সায়েরা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৫/০৩) আটক মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়া(২৫) কে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় ওই মাদকাসক্ত ছেলের চাচা মো. জাকির হোসেন বাদী হয়ে নবীনগর থানায় মামলা দয়ের করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মাসুদ মাদকাসক্ত। মাদক গ্রহনের জন্য প্রায় প্রতিদিনই মা’র কাছ থেকে টাকা নিত।Read More
নবীনগরে ইউপি চেয়ারম্যান মাসুদ রানার মুক্তির দাবিতে আওয়ামীলীগের বিশাল প্রতিবাদসভা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাসুদ রানার অবিলম্বে মুক্তির দাবিতে আজ সোমবার দুপুরে নবীনগর সদর বড় বাজারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, জেলা আওয়ামীলীগ নোত মো. জসিম উদ্দিন আহাম্মেদ,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকRead More



















