March, 2021
নাসিরনগরে বাংলাদেশ বেতারের ‘তরুণ্যের কন্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক আয়োজিত তরুণ-তরুণীদের মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তারুণ্যের কন্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিজ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া,স্বর্ণ কিশোরী দীপ্তি চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন,‘কিশোরী বয়সে মন ও শরীর দু’টিই বিয়ের জন্য অপ্রস্তুত থাকে। বাল্যবিয়ে হলে কয়েকRead More
নবীনগরে ২৪ বছর আগে এক প্রভাষিকাকে অপহরণের মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে ২৪ বছর আগে এক প্রভাষিকাকে অপহরণ ও জোরপূর্বক বিয়ে করার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত প্রধান আসামি সোহেল মিয়াকে (৪৮) অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম নুরুল হক, বাড়ি শিবপুরের পাশ্ববর্তী সাহারপাড় গ্রামে। গ্রেপ্তারকৃত পলাতক আসামিকে আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষিকা লাইলুন নাহার লতাকে ১৯৯৭ সালের মাঝামাঝি সময়ে এলাকার বখাটে সোহেলRead More
কসবায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-১০। মোটরসাইকেলসহ ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা
আইনমন্ত্রীর উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল এবং মেয়র প্রার্থী এমএ আজিজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে অন্তত ১০জন আহত হয়। ভাংচুর করা হয় ৫ টি মোটর সাইকেল। সংঘর্ষ চলাকালে করা পুলিশি প্রহরায় মন্ত্রী তার নির্ধারিত সভাস্থল কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এসে পৌছান। এদিকে মন্ত্রীর বক্তব্য চলাকালে উপজেলা পরিষদের বাহিরের সড়কে তুমুল সংর্ঘষ শুরু হলে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মন্ত্রী দুপুর ১২ টার দিকে সভাস্থল ত্যাগ করেন। বক্তব্য প্রদানের আগে আইনমন্ত্রী আনিসুল হক উপজেলাRead More
অযোগ্যদের দিয়ে কমিটির ঘোষনা দেয়ার প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে ৫ সদস্যের পদত্যাগ॥ পাল্টা কমিটি গঠনের সিদ্ধান্ত॥
টাকার বিনিময়ে অযোগ্য লোকদের দিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনার প্রতিবাদে নবগঠিত আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেছে কমিটির সিনিয়র ৫ সদস্য। পদত্যাগকারী সবাই নবগঠিত আহবায়ক কমিটির সদস্য। পদত্যাকারীরা হলেন নবগঠিত কমিটির সদস্য ও সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান, সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান খান, সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর কবির, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক পারভেজ খা, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক নুর আলম। সভায় নবগঠিত আহবায়ক কমিটি দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন পদত্যাগকারীরা। বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ শহরের জামেRead More
নবীনগর উপজেলার উন্মুক্ত ভাবে হাট-বাজার ও খেয়াঘাট ইজারায় অংশগ্রহণ করারিদের নাম ঘোষনা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উন্মুক্ত ভাবে হাট-বাজার ও খেয়াঘাট ইজারায় অংশগ্রহণ করারি ব্যাবসায়ীদের নাম ঘোষনা করেছেন নবীনগর উপজেলার প্রশাসন। গতকাল সোমবার রাতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত ভাবে ২০২১ ইং অর্থ বছরের হাট-বাজার ও খেয়া ঘাট ইজারা নিতে ইচ্ছুক ব্যাবসায়ীদের ক্রয়কৃত দরপত্র উন্মুক্ত নাম ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক, উপজেলা ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম, প্রকোল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিনRead More
নবীনগরে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশারা গ্রাম থেকে বাক্কার মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাক্কারের বাড়িতে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বাক্কার বহুদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। নবীনগর থানার ওসি মো.আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নবীনগর বড়াইল ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে বড়াইল ফ্রেন্ডস নৈতিক মানবিক কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেবা নিন, সুস্থ থাকুন এই স্লোগানে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ কর্মসূচী মঙ্গলবার বড়াইল বাজারের পূর্ব পাশে অনুষ্ঠিত হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ আসাদুজ্জামান রিফাত ও ডা: মোহাম্মদ শাকিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০ টা থেকে বিকাল-৫ টা পর্যন্ত বিনামূল্যে পাঁচ শত অধিক লোকের মাঝে এই সেবা স্বাস্থ্য সেবা করা হয়।সার্বিক সহযোগিতা ছিলেন মোঃ শেখ ফরিদ, মোঃ তানজিদ, মুমিনুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন বড়াইল ইউনিয়নRead More
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরের পিতা মহিউদ্দিন ঠাকুর আর নেই, বাদ যোহর জানাজা
মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, সরাইল উপজেলা পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর পিতা মহিউদ্দিন ঠাকর (৯০) আর নেই। আজ বুধবার(২ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে কুট্রাপাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার(৩ মার্চ) বাদ যোহর কুট্টাপাড়া খেলার মাঠে জানাজার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোকRead More
দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হওয়ায় মিসেস নায়ার কবিরকে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা অব্যাহত
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির। মিসেস নায়ার কবির পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা অব্যাহত রয়েছে। গতকাল দিনব্যাপী মেয়রের বাসভবনে গিয়ে মিসেস নায়ার কবিরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ মোঃ আবু সাঈদ এবং ডাঃ মোঃ শওকত হোসেনের নেতৃত্বে জেলা বিএমএ নেতৃবৃন্দ, গভঃ মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার নেতৃত্বে শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন আলাল এবং সাধারণ সম্পাদক এম এ মালেকের নেতৃত্বে শ্রমিকলীগ নেতৃবৃন্দ, জেলা যুবলীগেরRead More
নবীনগরে জাতীয় বীমা দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে নবীনগর সদর বসুন্ধরা সুপার মার্কেটের সামনে অবস্থান করে স্বস্ব বীমা কোম্পানির প্রতিনিধিরা স্থানীয় জনসাধারণের বীমার বিষয়ে অবগত করেন। এসময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্সুইরেন্স এর জুন ইনচার্জ মো. শাহ আলম , ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স এর জুন ইনচার্জ মাসুদ করিম, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর জুন ইনচার্জ বাবু শংকর, স্বদেশ লাইফ ইন্সুইরেন্স এর জুন ইনচার্জ মো. হেলাল উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত বীমা কর্মিরা স্থানীয় জনসাধারনদের বীমা করার প্রয়োজনিয়তা বিষয়ে অবগত করেন।



















