Main Menu

March, 2021

 

সরাইলে মহানবীকে (সাঃ)কে অবমাননাকারী রনি দাস ঢাকায় গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের অরুয়াইলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে অবমাননাকর ফেসবুক কমেন্টকারী রনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মহানবী (সাঃ) নিয়ে অবমাননাকর মন্তব্যের পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পালিয়ে যায় অভি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রনি দাস কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।সে অরুয়াইল গ্রামের জহর লাল দাসের ছেলে। পুলিশ জানিয়েছে, রনি তার ফেইজবুক আইডি “অভি দাস রনি (Das)” তে “গোলাপে এত সুগন্ধ কেন? নবীজির এক ফোটা ঘাম মোবারক পড়েছিল তাই” পোষ্ট করে। সেখানে সে নিজেই বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননা ওRead More


মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে অবমাননাকর কমেন্ট, সরাইলে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে অবমাননাকর ফেসবুক কমেন্ট নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এঘটনায় এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে অরুয়াইল বাজার থেকে তাকে হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির ছেলে একজনের দেয়া ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেছেন এমন অভিযোগে তার শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে কিছু ব্যক্তি। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে হেফাজতে নেয়া হয়। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান বলেন, ‘ছেলেটিকে আইনের আওতায় আনারRead More


আখাউড়ায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত চার, এলাকায় আতঙ্ক

আখাউড়ায় পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলো সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৫) আহত হন। জানাযায়, শুক্রবার ভোররাতে আখাউড়া থানাধীন দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামে ১০-১৫ জনের একটি ডাকাত দল বারু ভূইয়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাঁধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর আগে পৃথক ডাকাতির ঘটনায় একদল ডাকাতRead More


সরাইলে অগ্নিকান্ডে  প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ মাসুদ, সরাইল ।  ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে অগ্নিকান্ডে ২টি বসতঘরসহ একই সাথে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৩টি গরু। শুক্রবার(১২ মার্চ) রাত ২টা ৩০মিনিটে উপজেলার শাহাজাদাপুর গ্রামের টুনু মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের  ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহজাদাপুর গ্রামের টুনু মিয়ার বসতঘরে রাত আড়ায়টার দিকে মশা তাড়ানোর কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় টুনু মিয়ার পরিবারের লোকজনের সুচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা চালান। এক পর্যায়ে আগুনের লেলিখান শিখা টুনু মিয়ার দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে বাহিরে বের হয়েRead More


কসবায় কে.পি.এল প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলা উদ্বোধন করলেন সাংবাদিক ঢালী

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কে.পি.এল প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার উদ্বোধন হয়েছে । আজ শুক্রবার সকালে কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মীরতলা ফ্রেন্ডশিপ ষ্পুটিং ক্লাব একাদশ বনাম কসবা পৌর শ্রমিক লীগ ক্রিকেট একাদশ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন; কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী । তৈতেয়া অংকুরি ক্রিড়া সংঘের আয়োজিত ১৬ দল অংশ গ্রহণে নক আউট খেলা হবে বলে আয়োজকরা জানান। খেলা উদ্বোধনকালে প্রধান অতিথি খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন,ক্রিকেট খেলা আজ তারুণ্যের জয়গান। খেলাধুলায় মাদক মুক্ত সমাজ গড়ার প্রধান হাতিয়ার।এই সময় মো: শাহিদুল খাঁ, সাংবাদিক ইমাম হোসেনRead More


সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(৮মার্চ) দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামে আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এম কামালের বাড়িতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় ৩১ সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২৫জন সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত আহবায়ক কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ হলেন এডভোকেট আব্দুর রহমান, আশরাফুল করিম রিপন, মাইনুল হাসান তুষার, দুলাল মাহমুদ আলী, আবুলRead More


মহাসড়কে সরাইল বিএনপির বিক্ষোভ মিছিল। দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ। গত মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ^রোড মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপি’র দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আনোয়ার হোসেন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য জহির উদ্দিন, মশিউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার, সাধারণ সম্পাদক জহিরূল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার প্রমুখ। মিছিল সমাবেশে কয়েকশ নেকাকর্মী উপস্থিত ছিল। তবে কমিটিRead More


কালবৈশাখি ঝড়ের গতিপথে ব্রাহ্মণবাড়িয়া, পূর্বাভাস বুঝবেন যেভাবে

প্রতিবছর মার্চ হতে জুন মাস পর্যন্ত আমাদের দেশে কমবেশি কালবৈশাখি ঝড় আঘাত হানে, আর সাথে বজ্রবাহী মেঘ ও শিলাবৃষ্টি। আর এই কালবৈশাখি ঝড়ের প্রায় ৯০% এর গতিপথ থাকে পশ্চিম পশ্চিম উত্তর থেকে পুর্ব পুর্ব দক্ষিণ দিকে, অর্থাৎ উপরের চিত্রে দেওয়া লাল কালির চিহ্ন অনুযায়ী। ✔✔ আপনি সাধারন ভাবে বুঝবেন কিকরে যে কয়েকঘন্টার ভেতরে আপনার এলাকা কালবৈশাখি দ্বারা আক্রান্ত হতেপারে? হ্যাঁ অনেকটা বোঝার উপায় আছে, আপনি দেশের যে এলাকায় বাস করেন সেই এলাকা থেকে যদি আপনি দেখেন আপনার পশ্চিম দিক থেকে সামান্য উত্তর দিক জড়িয়ে দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে তাহলেRead More


আনন্দ টেলিভিশনের ৩য় বর্ষপূতি উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণ্যাঢ্য আয়োজনে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল “আনন্দ টিভির” ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আনন্দ টেলিভিশন দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবেরRead More


অনিয়মের অভিযোগে নাসিরনগরে দুই ইউপি সদস্য বহিষ্কার

গৃহহীনদের জায়গায় ঘর উঠানোসহ নানান অনিয়মের অভিযোগে নাসিরনগরে দুই ইউপি সদস্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ইউপি সদস্যরা হলেন, উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম ও বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়াউর রহমান। বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন সাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে দুই ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের ৯নং ইউপি সদস্যRead More


This site is protected by wp-copyrightpro.com