December, 2020
ভাষা আন্দোলনে সরাইল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে গত সোমবার বিকেলে ‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সাবেক এমপি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলামিষ্ট অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধাRead More
বিজয়নগরে রাতের আধারে শীতার্থদের কাছে ছুটে গেলেন ইউএনও
মো: জিয়াদুল হক বাবু: বিজয়নগরে তীব্র শীত ও শৈত্য প্রবাহে কষ্ট করা ছিন্নমূল ও অসহায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরন করছেন উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাত । তিনি সোমবার রাত ৮টায় উপজেলার সাতবর্গ বেদে পল্লীতে শিতার্থদের মাঝে কম্বল বিতরন করেন ।পরে তিনি একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের অসহায় গরীবদের মধ্যে কম্বল বিতরণ করেন ।তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে শীতার্থরা ইউএনওর জন্য দোয়া করেন ।এসময় সহকারী কমিশনার ভ’মি মাহবুবুর রহমান,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান উপস্থিত ছিলেন ।এব্যাপারে উপজেলা নিবর্কাহী কর্মকর্তা কে,এম ,ইয়াসির আরাফাত বলেন ,শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুস্থ ছিন্নমূল মানুষরা কষ্ট পাচ্ছে ।Read More
কসবায় সমিতির অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ, স্মারক লিপি প্রদান
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি সমিতির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।সোমবার সকালে দি কসবা কো অপারেটিভ কর্পোরেশন লিমিটেড নতুন বাজার সমিতির সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে সমিতিতে এক কোটি ৮০ লাখ টাকার দুর্নীতি হয়েছে। একটি অডিট রিপোর্টে দুর্নীতির বিষয়টি ধরা পড়ে। বর্তমান কমিটির মেয়াদ এক বছর আগে শেষ হলেও প্রভাব দেখিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। এমনকি অনান্য কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিক্রি, দোকান ভাড়া দেয়ার মতো কাজ করে যাচ্ছেন। বক্তব্য রাখতে গিয়ে জহিরুল হক খাঁন বলেন, ‘বর্তমান কমিটি ব্যাপক অনিয়ম ওRead More
নবীনগরে চোরাই গরু সহ দুই গরু চোর গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি চোরাই গরু সহ ২জন গরু চোর কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রাম থেকে গরু দুটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন, পৌর এলাকার ভোলাচং গ্রামের মৃত দানু মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫) ও একই এলাকার শুক্কু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩০)। সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে পৌর এলাকার ভোলাচং গ্রামের মৃত দানু মিয়ার বাড়িতে অভিযান চালালে চোরাই গরু সহ তাদের অটক করে। থানা সূত্রে জানা যায়, এখন পর্যন্ত গরু দুটিরRead More
বিজয়নগরে শীতার্ত বেদে পল্লীতে শীতবস্ত্র নিয়ে ইউএনও
মো,জিয়াদুল হক বাবু। বিজয়নগর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন ইউএনও কে,এম,ইয়াসির আরাফাত। গতকাল গভীর রাতে কনকন শীতে কাঁপতে থাকা ও গভীর রাতে পলিথিন মোড়ানো ঘরে কোনোমতে ঘুমিয়ে পড়া বেদে পল্লীর লোকজন ও অামতলী বাজারের শীতার্ত ছিন্নমূল ও শ্রমিক শ্রেণির মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান উপস্হিত ছিলেন। ইউএনও কে,এম,ইয়াসির আরাফাত বলেন,আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ আছে যারা এই শীতে শীতবস্ত্র না থাকায় তারা ঘুমাতে পারছে না।আমাদের সবার উচিত তাদের পাশে দাড়াঁনো।অামি আমার সাধ্যমতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক, পুলিশে সোপর্দ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চুরি করতে গিয়ে হাতেনাতে পারভেজ(৩৫) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পাঠানবাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে ইউনিয়নের ঘাটিয়ারা পাঠানবাড়ির পিয়ারা বেগম নামের এক বৃদ্ধ মহিলার কাছ থেকে স্বর্ণের চেইন ও মোবাইল চুরি করতে গেলে বাড়ির লোকেরা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে। স্থানীয় উৎসুক জনতা জড়ো হলে সদর মডেল থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর মডেল থানার এসআই মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর থানায়Read More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ৬২৪৬জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল(সদর) হাসপাতালে ইপিআই সেন্টারে এখন পর্যন্ত হাম-রুবেলার ৬২৪৬জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। নতুন বছরের জানুয়ারী ২৪ তারিখ পর্যন্ত হাম-রুবেলার টিকাদান কার্যক্রম চলবে। রবিবার(২০ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল(সদর) হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান। হাসপাতালের ইপিআই নার্সিং ইনচার্জ রেখা আখতার জানান, গত ১২ ডিসেম্বর সকাল ৯টায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়েছিল। সর্বশেষ আজকে ৯মাস থেকে ১০ বছরের ১২৫০জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। আনন্দের সাথে শিশুদের অভিভাবকরা হাসপাতালে টিকা দিতে আসতেছে। তিনি আরও বলেন, সর্বশেষ গত ১৩ ডিসেম্বর ৮০০জন, ১৪ ডিসেম্বর ৯০০জন, ১৫ ডিসেম্বর ১২০০জন ও ১৭ ডিসেম্বর ১২০০জনRead More
ফেসবুক লাইভে উস্কানিমূলক বক্তব্য: নূরের বিরুদ্ধে রুবেলের মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিভিন্ন বিষয়ে অশালীন মন্তব্য করায় আদালতে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সহ ছাত্রলীগের ৬জন নেতাকর্মীকে সাক্ষী করা হয়েছে। মামলার এজহারে বলা হয়, ১৬ ডিসেম্বর রাত ৮টায় নূর তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উস্কিয়ে দেওয়ার হীন মানসিকতার আক্রমনাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ করে।Read More
সোয়েটার____উম্মে জমিলা
সোয়েটার এর দিকে তাকিয়ে উপভোগ হলো শীতটা বেশ নীল রঙের সোয়েটারটা পরে লোকটা চলে গেল ……..বেশ জোরেই বুঝলনা, আমার চোখের পানি মিশে গেছে সোয়েটারটার সাথে একটা চাদর যদি পেতাম তবে রাতটা কাটিয়ে দিতাম বেশ দিনে তোমরা সহায় নাইবা হলে সূর্য নাহয় তাপ দিবেই জোর কেন দেখেও দেখছনা আমরা পথ শিশু তাকিয়ে আছি ক্লান্ত চোখে
৭নং ওয়ার্ডের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবির
হাম টিকা দ্বারা প্রতিরোধযোগ্য একটি রোগ, আপনার শিশুকে হাম রোগ থেকে মুক্ত রাখতে সময়মতো এমআর টিকা দিন
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পর্যায়ক্রমে মোট ৬৩০টি কেন্দ্রে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর থেকে। এদিকে গতকাল রোববার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফেরদৌস মিয়া, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, টিকাদানকারী মু. নুরুল ইসলাম মুন্সী, হিরণ মিয়া, আরশ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে পৌর মেয়রRead More



















