Main Menu

November, 2020

 

সরাইলে সরকারি পুকুরে বর্জ্য, ক্ষুব্ধ স্থানীয়রা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামে সরকারি খাস পুকুরে খামারের বর্জ্য ফেলার কারনে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। সাথে সাথে পুকুরপাড়ের ভূমিহীন বাসিন্দাদেরও চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের চারপাশ নোংরা বর্জ্যে সয়লাব হয়ে গেছে। গরুর খামারের নোংরা বর্জ্য পাইপের সাহায্যে পুকুরে ছাড়া হচ্ছে। ওই পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন কয়েকশ লোক। হতদরিদ্র মানুষের প্রাত্যহিক দিনের প্রয়োজনীয় পানির যোগানের একমাত্র ব্যবস্থা এই পুকুর। বর্তমানে পুকুরপাড়ে বসবাস করাই এখন কঠিন হয়ে পড়েছে। কালিকচ্ছ এলাকার প্রত্যাশা মৎসজীবী সমবায় সমিতি। ওই সমিতি থেকে লিজ নেয়Read More


রাকিব ভূইয়ার মাতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক

ভাদুঘর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিব ভূইয়ার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


নবীনগরে গৃহবধূর লাশ উদ্ধার !

মিঠু সূত্রধর পলাশ , নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের সুমি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩/১১) সন্ধ্যায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। শ্বশুর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বললেও, ওই গৃহবধূর বাবার বাড়ীর লোকজন এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে জয়নাল মিয়ার সঙ্গে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার হোসেন মিয়ার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। তাদের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর সুমিকে তার ঘরেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দুটি রিভলবার-গুলিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। আটককৃতরা হলেন, জেলা শহরের উত্তর মৌড়াইলের আব্দুল জলিলের ছেলে মো. জুয়েল (৩২) ও সরাইলের হালুয়াপাড়ার এরশাদ মিয়ার ছেলে সোহাগ (২৯)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাসি করে ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।Read More


মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতীক এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার সুহিলপুরের পাঠানপাড়ায় এই দোয়া মাহফিলের আয়োজন করে “মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতীক স্মৃতি সমাজসেবা ফাউন্ডেশন”। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া,Read More


মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত

বিজয়নগর সংবাদদাতা::ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও বিহ্মোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্র সেনা সংগঠন শাখা । আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর বাজারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিহ্মোভ সমাবেশে ছাত্র সেনার সম্পাদক গোলজার হুসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান,সেলিম মাষ্টার ,হাজী মো,হামিদুল হক খোকা,নাহিয়াল মারুফ ,শান্ত চৌধূরী ,সানোয়ার হোসেন ,কাজী হানিফ ,তৌফিক খন্দকার প্রমুখ।


কসবার জামাল হত্যার প্রধান আসামী রাঙামাটি থেকে গ্রেফতার

বায়েজিদ পাঠান ঢালী, কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার ভোল্লাবাড়ি গ্রামের স-মিলের শ্রমিক জামাল হত্যার প্রধান আসামী আবু জামাল (৫৫) পিতা-মৃতু-আব্দুল মালেক ভুল্লাবাড়িকে গতকাল সোমবার রাতে রাঙামাটি জেলার কাপ্তাই থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন অবশিষ্ট আসামীদেরকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে। কসবা থানা উপ পুলিশ পরিদর্শক মো: জিহাদ দেওয়ান গোপন সংবাদের ভিওিতে সোমবার গভীর রাতে পুলিশ ফোর্স নিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই থানা এলাকা থেকে গ্রেফতার করেন। এবং স-মিলের শ্রমিক জামাল হত্যারRead More


নবীনগর থানায় ৩৫ দিন পর অবশেষে ওসির যোগদান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর (৩৫ দিন পর) অবশেষে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিলেন ইন্সপেক্টর আমীনুর রশীদ। তিনি গতকাল রবিবার রাতে নবীনগর থানায় যোগ দেন। এসময় নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি’র ওসি পদে কর্মরত ছিলেন। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ‘ওসিহীন নবীনগর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সংবাদটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির ওসি পদে কর্মরত থাকা, কক্সবাজারের রামুর অধিবাসী ইন্সপেক্টর আমীনূর রশীদRead More


সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মো: মাসুদ, সরাইল:: সরাইলে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুমনের বাড়ি নোয়াখালি জেলার লক্ষীপুরে। গতকাল সোমবার সকালে পাকশিমুল গ্রামের বড়পাড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, লক্ষীপুরের মনির মিয়ার ছেলে সুমন বিয়ে করে পাকশিমুল গ্রামেই ঘরজামাই থাকত। শ্রম বিক্রি করেই চলত সুমন। গতকাল সকালে বড়পাড়ার রমজান আলীর বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যায়। গাছে ওঠার পর এক সময় পাশের পল্লী বিদ্যুতের ক্যাবলে (তার) স্পৃষ্ট হয়ে সুমন মারা যায়। পুলিশ সুমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সরাইলRead More


সন্ত্রাস মাদক ছিনতাইমুক্ত পৌর এলাকাসহ অবকাঠামো উন্নত সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা গড়ার আহবান

জেলা উন্নয়ন পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সন্ত্রাস মাদক ছিনতাইমুক্ত পৌর এলাকাসহ অবকাঠামো উন্নত সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা গড়ার আহবানের মধ্য দিয়ে ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিগত ১৯৮৩ সালে ঐতিহাসিক জেলা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ওবায়দুর রউফ পলু আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হন। তাঁর শাহাদাতের বিনিময়ে তৎকালীন সরকার মহকুমা থেকে ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণা করেন। জেলা আন্দোলন ও পলু স্মৃতি রক্ষায় ১৯৯১ সালের ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ গঠিত হয়। এ উপলক্ষ্যে গত ১ নভেম্বর রোববার রাত ৮টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌরRead More


This site is protected by wp-copyrightpro.com