Main Menu

November, 2020

 

সকল সংকীর্ণতার উর্দ্ধে থেকে দেশের জন্য যুবলীগকে কাজ করতে হবে- মোকতাদির চৌধুরী এমপি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দেশের দূর্দিনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে যেসকল যুব নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব দেশের জন্য কাজ করে গেছেন তাদের মধ্যে বঙ্গবন্ধুর পুত্র শহিদ শেখ ফজলুল হক মনি অন্যতম। যার হাত ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমার তাঁর হাত থেকে অস্ত্র নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার সৌভাগ্য হয়ে ছিলো। দেশের বিভিন্ন গণতান্ত্রিক অন্দোলনে যুবলীগের অনেক ত্যাগ ও সংগ্রাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন,Read More


বীর মুক্তিযোদ্ধা আজহারুল হকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নূরপুরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল হকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বিকালে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নূরপুর (সোয়ান’র) কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আব্দুল আল-বাকের এর সভাপতিত্বে তারভীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীল মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন মিনু, সাবেক উপ-সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। বিশেষ অতিথি ছিলেন, গোকর্ণ ইউনিয়নের ইউপি পরিষদের চেয়ারম্যান ছোয়ব আহমেদ হৃতুল, সোয়ানের উপদেষ্টা বশির ¦াল হেলাল, শিক্ষানুরাগী মারুফ আলী মাষ্টার প্রমুখ।বক্তব্য রাখেন,Read More


প্রতিষ্ঠাবাষির্কীর মিছিলে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় যোগ দিতে যাওয়া মিছিলে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের মৌলভীপাড়ায় এঘটনা ঘটে। জানা গেছে, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনাসভার আয়োজন করেন। শুক্রবার বিকেলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগদিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রাম থেকে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের চাচাতো ভাই সদর যুবলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনির হোসেন নেতৃত্বে একটি মিছিল রওয়ানা হয়। মিছিলটি জেলা শহরের মৌলভীপাড়ায় পৌঁছলে পূর্ব বিরোধের জেরRead More


সাংবাদিকের মোটর সাইকেল চুরির দেড় ঘন্টা পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র অবাধে চলছে মোটর সাইকেল চুরি। যার খোয়া যাচ্ছে তিনি হারাচ্ছেন লক্ষাধিক টাকার ব্যবহার্য সম্পদ। আক্রান্ত হচ্ছেন মানসিক চাপে। আবাসিক বাণিজ্যিক এলাকা সর্বত্রই এই মোটর সাইকেল চুরি ঘটছে দিবা রাত। তবে, এবার ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক গাজী টেলিভিশন এর জেলা প্রতিনিধি জহির রায়হান এর বাসভবন হতে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি যাবার দেড় ঘন্টা পরই সদর মডেল থানার পুলিশ উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করেছে। বিবরণে প্রকাশ, গাজী টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক জহির রায়হান কাজ শেষে ফিরে গত ১১ নভেম্বর বুধবার তাঁর ব্যবহৃত মোটর সাইকেল (ব্রাহ্মণবাড়িয়া জ- ১১- ২০২৬) জেলা সদরেরRead More


বিজয়নগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো,জিয়াদুল হক বাবু: বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে নাজমুল ইসলাম (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ নভেম্বর) রাত ১১টায় বামুটিয়া গ্রামের আবু কালামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাজমুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান মিলনের ছেলে। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এএস আই মাহাবুব সারুয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করেছেন তারা।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসতাপালে পাঠিয়েছি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পরেই বলাRead More


বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন কর্মসূচি পালিত

বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে যুবলীগের নেতৃবৃন্দকে নিজেদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করতে হবে–বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল দশটায় বঙ্গবন্ধু স্কয়ারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনের কর্মসূচী উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হালদারপাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলাRead More


সরাইলে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার উপজেলা যুবলীগের পায়েল হোসেন মৃধা, আল এমরান, জাকির হোসেন, হাফিজুল আসাদ সিজার, রনি ও বেলায়েত হোসেন মিল্লাতের নেতৃত্বে পৃথক পৃথকভাবে র‌্যালি উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হাজী মাহফুজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রার্থী পায়েল হোসেন মৃধার, বেলায়েত হোসেন মিল্লাত প্রমুখ।


মুন্সেফপাড়া- খৈয়াসার সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নমূলক কাজের দরপত্র আহবান করা হবে চলতি মাসেই-পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বর্তমান পরিষদ দায়িত্ব পাওয়ার পর থেকে অনেক উন্নয়নমূল কাজ করেছি সেগুলো এখন দৃশ্যমান। বর্ষা মৌসুমে বিভিন্ন ওয়ার্ডে যে সকল রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে সে সকল রাস্তা-ঘাট মেরামতের জন্য চলতি মাসেই দরপত্র আহবান করে খুব শিগগিরই কাজ শুরু করা হবে। কোনো রাস্তা বাকি থাকবে না। তিনি বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তা-ঘাট, পয়ঃনিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ সুষম উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বেশ কিছুRead More


সেন্দ গ্রামে প্রভাবশালীর বিরুদ্ধে ইজারার বিল থেকে মাছ ধরা ও চুরির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় প্রভাবশালী গোষ্টির বিরুদ্ধে ইজারাপ্রাপ্ত জলমহালে অবৈধভাবে কারেন্টজাল দিয়ে মাছ ধরার এবং চুরির অভিযোগ উঠেছে। বাঁধা দিযে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রভাবশালীর মারধরের শিকার হয়েছেন। প্রতিপক্ষের হুমকির ভয়ে সমিতির সভাপতির পরিবারের পুরুষ লোকজন এখন গ্রামছাড়া। এদিকে এঘটনায় সমিতির সভাপতি মালু মিয়া গত বুধবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মালু সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দগ্রামের আব্দুল হেকিমের ছেলে। ২০১৮ সালের ১৬ আগস্ট ভূমি মন্ত্রণালয় থেকে রামরাইল ইউনিয়নের বিল দুগাংগী (বদ্ধ) জলমহালটি ছয় বছরের জন্য ইজারা পান বার আউলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটটেড। মালু মিয়া সমিতির সভাপতি ওRead More


নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় সংস্কৃতি কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় এক সংস্কৃতি কর্মী নিহত হয়েছে। নিহত কবি তনন (২৫) সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত তনন উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা সৈয়দবাড়ির মৃত সৈয়দ শিব্বির আহম্মেদের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিল। হামলার ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। নিহতের পরিবার জানায়, গত রোববার সকালে সরকারি খালের পানি নিয়ে ওই গ্রামের মৃত মোছন মিয়ার ছেলে ওসমানের সঙ্গে তননের বাকবিত-া হয়। এরই জের ধরে সোমবার বিকেলে উপজেলার আলিয়ারা গ্রামেRead More


This site is protected by wp-copyrightpro.com