Main Menu

October, 2020

 

ড়িড়ি কুরিয়ার সার্ভিস ও ই-কমার্স ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্বোধন

“দেশি পণ্যের আন্তজার্তিক সম্প্রসারন” এ শ্লোগানকে সামনে নিয়ে কেক কেটে বর্নিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াও কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। ড়িড়ি কুরিয়ার সার্ভিস ও ই-কমার্স এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ আবু কাউছার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,Read More


কাতারে বাংলাদেশির মানবিক দৃষ্টান্ত স্থাপন পেলেন সম্মাননা

আমিন ব্যাপারী, কাতার প্রতিনিধি:: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুড ডেলিভারী রাইডার একজন প্রতিবন্ধি বয়স্ক ব্যক্তিকে কাতারে একটি ব্যস্ততম রাস্তা পারাপার করে দিচ্ছি ফুড ডেলিভারিতে “তালাবাতে”নিয়োজিত এক প্রবাসী বাংলাদেশি তরুণ যুবক। পারাপারের ছবিটি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।ফলে সবার মনে জায়গা করে নেয় ছবিটি যেহেতু মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।তারপর থেকে সেই যুবককে খুঁজতে লাগে প্রতিষ্ঠানটি। জানা গেছে দুই বছর আগে ২০১৮ সালে জীবকার তাগিদে কাতার আসেন মোহম্মদ ইয়াসিন।তারপর দীর্ঘদিন নিজের সাথে সংগ্রাম করে একটি বাইক লাইসেন্স নেন এবং ফুড ডেলিভারী এজেন্ট “তালাবাতে” নতুন জার্নি শুরু করেন।Read More


সাংবাদিক সম্মেলনে নিহতদের পরিবারে অভিযোগ

নবীনগরের জোড়া খুনের আসামিরা প্রকাশ্যে ঘুরছে :: মামলা তুলে নিতে হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার সাতমোড়ার আলোচিত জোড়া খুনের মামলার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহতদের পরিবারের সদস্যরা। ২০১৭ সালের ১লা মার্চ নবীনগর উপজেলার জগন্নাথপুরে সাবেক বিজিবি সদস্য ইয়াছিন মিয়া ও তার ভায়েরা ভাই খন্দকার এনামুল হক খুন হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলার কোনা আসামিকেই ধরতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের ধরছে না। উল্টো আসামিরা মামলা তুলে নেয়ার জন্য অনবরত হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত খন্দকারRead More


সরাইলে উপ-নির্বাচনে   আওয়ামীলীগের প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী

মোহাম্মদ মাসুদ, সরাইল ।    ব্রাহ্মণবাড়িয়ার    সরাইলে   চুন্টা ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী।  মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ১০ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে।  সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানান , উপজেলার চুন্টা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৪০৫১জন। এখানে পুরুষ ভোটার ১২৪৫২ জন ও নারী ভোটার রয়েছে ১১৫৯৯জন। ১০ টি ভোট কেন্দ্রে সকাল থেকে বিকাল পযন্ত ভোটারা ভোট দেন। এখানে আওয়ামীলীগের প্রার্থী মোঃ হাবিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫৩৯৯, জাতীয় পার্টির হাজী বাহার মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৪৫১৯,Read More


নবীনগরে ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড(শাহবাজপুর)ইউপি সদস্য পদে উপনির্বাচন,অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০/১০/২০২০ ইং নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সকাল নয় ঘটিকা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন চলে পরে ভোট গননা শেষে নির্বাহি কর্মকর্তা ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসিলেন্ট (ভূমি) ইকবাল হাসান। ইউপি সদস্য পদে উপনির্বাচনে৭১৩ ভোট পেয়ে ক্রিকেট ব্যাট প্রতিকে মো.খায়ের বেসরকারিভাবে নির্বাচিত হন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.পরশ মিয়া মোরগ প্রতিকে পেয়েছেন ৩৫৯ ভোট, এছাড়াও মো.শিপন মিয়া,ফুটবল প্রতিকে ৩২৪ ভোটRead More


অ্যাড. লোকমান হোসেনের মাতার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেনের মমতাময়ী মাতা মোছা. রেজিয়া বেগম বিগত ১৯ অক্টোবর ২০২০, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ-সহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তারRead More


১০ টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামীদের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার

বিদেশগামীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।এ সংক্রান্ত এক বৈঠকের পর আজ এ সিদ্ধান্ত নেয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, এখন যেহেতু বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে, ফলে বিদেশগামী মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। যে কারণে তাদের জন্য ঢাকায় মাত্র একটি কেন্দ্র থাকায় সেখানে ব্যাপক ‘ক্রাউড’ বা ভিড়ের চাপ সৃষ্টি হবে। তিনি বলেছেন, “এ কারণেই দশটি বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।” এ দশটি প্রতিষ্ঠান হচ্ছে- আন্তর্জাতিক উদারাময় কেন্দ্র বা আইসিডিডিআরবি, ডিএমএফআর মলিকিউলার ল্যাবRead More


নবীনগর পৌর এলাকার যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে মেয়র

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার যানজট নিরসনে মাঠে নেমেছেন মেয়র এড. শিব শংকর দাস। আজ মঙ্গলবার সকাল থেকে সারা দিন ব্যাপী নবীনগর সদর বাজারের বিভিন্ন সরকের ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যবসায়ীদের উচ্ছেন করেন তিনি। এছাড়াও পৌরসভার অনুমদন বিহীন বেশ কিছু গাড়ি জব্দ করা হয়। এবং পাশাপাশি এলাকার রিক্সা থেকে বিকট শব্দের হর্ণ অপসারন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, কাউন্সিলর মো. আবু সায়েদ,ক্রাউন্সিলর গণি চাঁন মকসুদ, সাংবাদিক গৌরঙ্গ দেবনাথ অপু, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো. গিয়াস উদ্দিন,সমাজ সেবক পুতুল বেগম,Read More


সরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৩নং চুন্টা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ১০টি কেন্দ্রে ২৪০৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন যেখানে পুরুষ ভোটার ১২৪৫২জন, নারী ভোটার ১১৫৯৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রতিদন্ধীতা করছেন। নির্বাচনে নৌকা প্রতীকে হাবিবুর রহমান, আনারস প্রতীকে মোহাম্মদ হুমায়ুন কবির, মিনার প্রতীকে মাওলানা আসাদুল্লাহ, লাঙ্গল প্রতীকে হাজী মোহাম্মদ বাহার মোল্লা প্রতিদন্ধীতা করছেন। নির্বাচনে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্বায়িত্বRead More


ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে স্বামী

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পী আক্তার(১৮) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে তার স্বামী। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাল্লা গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মৃত ফিরোজ মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মতি মেম্বারের বাড়ির মৃত তালেব আলীর ছেলে ফারুক মিয়া বিয়ে করেন শিল্পীকে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ দেখা যায় ফারুক-শিপ্লী দম্পতির। গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিলো। সোমবার বিকেলে বাসায় ফিরেRead More


This site is protected by wp-copyrightpro.com