October, 2020
জয়ের জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবণ, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাসনাত সিফাত, জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান জেনি, রাসেল মিয়া, জসিম, শাকিল, জুম্মান, রফিক, শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়, কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একে নূর জাবেদ, কলেজ ছাত্রলীগেরRead More
মুক্তিযুদ্ধের সংগঠক আ’লীগ নেতা সেন্টু আর নেই
বীর মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে জেলা শহরের ফুলবাড়িয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য সুহৃদরা তার বাড়িতে ভীড় করে। বাদ জুমা শহরের টেংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা সম্পন্ন হবে। পরে সদর উপজেলার বিজেশ্বরRead More
হোসেন সরকারসহ তিন নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
জোড়া খুনের মামলায় কারাগারে থাকা নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল এবং মানিক মিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক জহির রায়হান এর সঞ্চালনায় ও বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজী মো. আরিজ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম শান্ত, হাজী আব্দুলRead More
নাসিরনগর হামলার চার বছর আজ, অগ্রগতি নেই মামলাগুলোর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু সম্প্রদায়ের ১৫টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার আজ বৃহস্পতিবার চার বছর পূর্ণ হলো। এসব ঘটনায় আটটি মামলা হয়। ঘটনার ১৩ মাস পর একটি মামলার অভিযোগপত্র দেয়া হয়। কিন্তু চার বছরেও বাকি সাতটি মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। আর দীর্ঘ এত সময়েও ফেসবুকের আপত্তিকর ওই পোস্টের রহস্যও উদ্ধার করা সম্ভব হয়নি। রসরাজ দাস নামে এক যুবকের ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়। কিন্তু রসরাজ ওই পোস্ট দেননি। তাঁর ফেসবুক,Read More
নবীনগরের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:)কে কটুক্তি করার প্রতিবাদে
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের তৌহিদী জনতার ব্যানারে আজ বৃহস্পতিবার সকালে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:)কে কটুক্তি করার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবীনগর পৌর সদরের এস.আর জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় এস.আর জামে মসজিদে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। এস.আর জামে মসজিদের খতিব মুফতী বেলায়েত উল্লাহ এর সভাপতিত্বে ও মাওলানা মেহেদী হাসানের সঞ্চালনায় পথ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, হেফাজতRead More
এক মাসেরও বেশি সময় ধরে জনগুরুত্বর্পূণ নবীনগর থানায় ওসি নেই
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::: ২১টি ইউনিয়নের শতাধিক গ্রাম ও একটি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দীর্ঘ একমাসের বেশী সময় ধরে ওসি নেই। গত ২৬ সেপ্টেম্বর বিদায়ী ওসি আকস্মিকভাবে বদলী (স্ট্যান্ড) করা হয়। এর পর থেকে আজ পর্যন্ত নবীনগর থানায় ওসি পদটি শূণ্য রয়েছে। জানা গেছে, করোনাকালে নবীনগর উপজেলার সার্বিক আইন শৃংখলার চরম অবনতিতে গত ৫ জুলাই নবীনগর থানায় ওসি হিসেবে যোগ দেন ইন্সপেক্টর প্রভাষ চন্দ্র ধর। এলাকাবাসি জানান, নবীনগর থানায় যোগ দিয়েই ওসি প্রভাষ মাদক ও থানার চিহ্নিত দালালদের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেন। এ সময় স্থানীয় কিছুRead More
নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ পালিত
নিজস্ব প্রতিবেদক::মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুছ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হেলিপ্যাড চত্বরে এসে শেষ হয়। জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান পরিচালনায় ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়Read More
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেসক্লাবে সামনে প্রতিবাদ সমাবেশ করে। এরাদায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যাগে আয়োজিত মিছিলে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার পিন্সিপাল মুফতি মুবাররক উল্লার্হ সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া দারুল আরকামের মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহিম কাসেমী, মুফতি নোমান হাবিবী, মুফতি বোরহান উদ্দিন কাসেমীসহ প্রমুখ। এ সময় বক্তারা, ফ্রান্সেরRead More
নবীনগরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালি
মিঠু সূত্রধর পলাশ , নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বুধবার (২৮/১০) নবীনগর পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র্যালিটি উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস । এসময় উপস্থিত ছিলেন, পৌরভার সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, হিসাব রক্ষক কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জামালী মোস্তফা, আব্দুল মোমেন, মনির হোসেন, গিয়াস উদ্দিন, বজলুর রহমান, বিল্লাল হোসেন, কাউন্সিলর, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন। এসময় পৌর মেয়র এড.শিব শংকর দাস বলেন, জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে নবীনগর পৌরসভা শতভাগ স্যানিটেশন রয়েছে। করোনাRead More
অপহরণের ২১ দিন পরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী, উৎকণ্ঠায় স্বজনেরা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকার সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪) অপহরণের ১৭ দির পরও উদ্ধার হয়নি। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেছে। পুলিশ এখনো ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘাটুরা এলাকার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে একই উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম নোয়াপাড়া গ্রামের মহরম আলীর রখাটে ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ (২২) করোনা পরিস্থিতির আগে স্কুলে আসা য়াওয়ার পূর্বে রাস্তায় উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টিRead More



















